আগামীর সময়

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান

চার-ছক্কা ছাড়া ক্রিকেট আর জমে না। টি-টোয়েন্টি ক্রিকেটে বাউন্ডারির চাহিদা আরও বেশি। কলম্বোর ম্যাচে দর্শকদের সেই বিনোদনই উপহার দিল আয়ারল্যান্ড। চার-ছক্কার ফুলঝুড়িতে নতুন এক কীর্তিও গড়ল তারা। ওমানের ওপর ঝড় বইয়ে দিয়ে স্কোরে জমা করে ২৩৫ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

লরকান টাকারের বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে জর্জ ডকরেলের তাণ্ডবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর গড়েছে আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করেছে ২৩৫ রান। লরকান টাকার একটুর জন্য সেঞ্চুরি পাননি। অপরাজিত ছিলেন ৯৪ রানে।


২৩৬ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে ওমান ১৮ ওভারে অলআউট ১৩৯ রানে। তাতে ৯৬ রানের বিশাল জয় পেয়েছে আইরিশরা।

আয়ারল্যান্ডের সর্বোচ্চ স্কোরার লরকান টাকার। ৫১ বলে ১০ চার ও ৪ ছক্কায় খেলেছেন হার না মানা ৯৪ রানের ইনিংস। তবে তার চেয়ে বিধ্বংসী ছিলেন জর্জ ডকরেল। ৯ বলে করেছেন অপরাজিত ৩৫ রান। এই ৯ বলের ৫টিতেই ছক্কা হাঁকিয়েছেন ডকরেল।


এর আগে গ্যারেথ ডেলানি ৩০ বলে ৩ চার ও ৪ ছক্কায় করেন ৫৬ রান।

রানপাহাড়ে চাপা পড়া ওমানের সর্বোচ্চ স্কোরার আমির কলিম। এই ওপেনার ২৯ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৫০ রান। এছাড়া হাম্মাদ মির্জা ৩৭ বলে করেন ৪৬ রান।

    শেয়ার করুন: