Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পর্যালোচনা

প্রযুক্তি কেড়ে নিচ্ছে খেলার রোমাঞ্চ

সত্যজিৎ কাঞ্জিলাল
সত্যজিৎ কাঞ্জিলাল
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:৩৮
প্রযুক্তি কেড়ে নিচ্ছে খেলার রোমাঞ্চ

বল পায়ে তীরবেগে ছুটছেন কোনো ফুটবল তারকা। গ্যালারিতে টানটান উত্তেজনা। সামনে দেয়াল হয়ে থাকা ডিফেন্ডারদের বোকা বানিয়ে তিনি ঢুকে পড়লেন প্রতিপক্ষের দুর্গে। ফিনিশিং টাচে বল জড়াল জালে। গ্যালারির একাংশে উঠল গর্জন; অন্য অংশে শ্মশানের নীরবতা। মাথায় হাত দিয়ে বসে পড়লেন গোলকিপার। পাড়ার মাঠ কিংবা ইউরোপের কোনো জাঁকজমক স্টেডিয়াম— ফুটবল ম্যাচের চিরচেনা এই উত্তেজনা সর্বত্র একই রকম। তবে আপনি এখন চাইলেও তাৎক্ষণিক এই উদ্‌যাপনের অংশ হতে পারছেন না। এজন্য আপনাকে অপেক্ষা করতে হবে কয়েক মিনিট। গোল করার সময় একজন ফুটবলারের শরীরের সামান্যতম অংশও অফসাইড হয়ে ছিল কি না, প্রযুক্তির মাধ্যমে তা যাচাই শেষে আসবে সিদ্ধান্ত। তাই বল জালে প্রবেশ করলেও গ্যালারির উদ্‌যাপনের ঢেউ থেমে যায়, একরাশ দ্বিধা নিয়ে অপেক্ষা করতে হয় ভিএআর সিদ্ধান্তের জন্য।

ইংলিশ প্রিমিয়ার লিগের ৭৫ শতাংশ দর্শক ভিএআর প্রযুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন। ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএসএ) প্রায় ৮ হাজার ফুটবলপ্রেমীর ওপর এই জরিপ চালায়

ফুটবল বলুন আর ক্রিকেট— ক্রীড়াঙ্গনে এখন প্রযুক্তির রমরমা। ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকা আর ভারতের মধ্যকার টেস্ট সিরিজে রান আউট নিশ্চিত করতে প্রথমবার তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হতে হয়েছিল। আর এখন কোনো ব্যাটারের ব্যাটে বলের সামান্যতম ছোঁয়া লাগলেও আল্ট্রা এজে তা ধরা পড়ে যায়। চারদিকে তাক করা ক্যামেরাগুলো এখন ব্যাটারের ভাগ্য নির্ধারণ করে। কোনো এক্সপ্রেস বোলারের সুইং কিংবা দুর্বোধ্য স্পিনারের গ্রিপের রহস্য ভেদ করা যায় মাঠে থাকা ত্রিশ-চল্লিশটি ক্যামেরার মাধ্যমে। ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেয় টিভি আম্পায়ার। প্রত্যেক ক্রিকেটারের গতিবিধি ট্র্যাকিং করা যায়। প্রতিপক্ষের সঙ্গে সাময়িক উত্তেজনাবশত কথা-কাটাকাটি কিংবা স্লেজিং— সবকিছুই ধরা পড়ে যায় মাইক্রোফোনে। তাই কেউ বিদ্বেষমূলক মন্তব্য করলেও রেহাই পান না। খেলা দেখার জন্য রোদে পুড়ে আপনাকে আর মাঠেও যেতে হয় না; এমনকি টিভির সামনে বসারও প্রয়োজন নেই। হাতে থাকা স্মার্টফোনেই আপনি খেলা দেখতে পারছেন। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র দখল করে নিয়েছে প্রযুক্তি। গত ৩০ মার্চ বিবিসি স্পোর্টসের একটি প্রতিবেদনে জানা যায়, ইংলিশ প্রিমিয়ার লিগের ৭৫ শতাংশ দর্শক ভিএআর প্রযুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন। ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএসএ) প্রায় ৮ হাজার ফুটবলপ্রেমীর ওপর এই জরিপ চালায়। জরিপে অংশ নেওয়া ৯৪ শতাংশ সমর্থক বলেছেন, ভিএআর শুধু মাঠেই নয়, টেলিভিশনে খেলা দেখার রোমাঞ্চও কমিয়ে দিয়েছে। সমর্থকরা বলছিলেন, ফুটবল শুধু পরিসংখ্যানের খেলা নয়, এটির সঙ্গে আবেগও জড়িত। ভিএআর এসে গোল উদ্‌যাপনের স্বতঃস্ফূর্ততা কেড়ে নিয়েছে বলে মনে করছেন প্রায় ৯০ শতাংশ দর্শক।

গত অ্যাশেজে স্নিকোমিটার একাধিক ভুল সিদ্ধান্তের জন্ম দিয়েছিল। অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলীয় ব্যাটার অ্যালেক্স ক্যারি আউট হলেও স্নিকোর ‘হিউম্যান এরর’-এর কারণে বেঁচে যান। পরে তিনি সেঞ্চুরি করেন। অন্যদিকে, ইংল্যান্ডের জেমি স্মিথের আউট নিয়েও তৈরি হয়েছিল ধোঁয়াশা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন সরাসরি বলেছিলেন, ‘খেলোয়াড়রা এই সিস্টেমের ওপর থেকে বিশ্বাস হারিয়েছে।’ রিকি পন্টিংয়ের মতে, ‘আম্পায়াররাও এই প্রযুক্তি পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। আমরা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে মাঠের আম্পায়ারের কোনো গুরুত্বই নেই। সব কিছুই থার্ড আম্পায়ারের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে। এটি খেলার স্বাভাবিক গতি নষ্ট করছে।’

প্রযুক্তির উৎকর্ষের এই যুগে এর বিরুদ্ধাচরণের কোনো সুযোগ নেই। তা হবে রীতিমতো হাস্যকর ব্যাপার। তবে প্রযুক্তি যেভাবে আমাদের প্রকৃতির মুক্ত বাতাস থেকে ঘরবন্দি করছে, মাঠে বসে বন্ধুদের সঙ্গে নির্মল আড্ডাকে স্থান দিয়েছে মোবাইলের চ্যাটবক্সে, তেমনই ক্রীড়াজগৎও হয়ে উঠছে যান্ত্রিক। খেলাকে এখন যেন মাইক্রোস্কোপ দিয়ে ইঞ্চি ইঞ্চি মেপে বিচার করা হচ্ছে, যাতে জড়িয়ে পড়ছেন দর্শকরাও। তারা বঞ্চিত হচ্ছেন খেলা দেখার আসল মজা থেকে। তাই হয়তো ভিএআর নিয়ে নিরন্তর উপহাস করে যাচ্ছেন পেপ গার্দিওলা। গত ১৪ জানুয়ারি নিউক্যাসলের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে পাঁচ মিনিট ভিএআর দেখে একটি গোল করা হয়েছিল। তারপর গার্দিওলা ব্যঙ্গ করে বলেছিলেন, ‘চারজন অফিসিয়াল আর ভিএআর মিলেও সিদ্ধান্ত নিতে পারল না!’

মাঠের খেলায় প্রযুক্তির সংযোগের উদ্দেশ্য সিদ্ধান্তগুলোকে নির্খুঁত করে দর্শকদের সামনে উপস্থাপন করা। সেই উদ্দেশ্য অনেকাংশে সফল হলেও খেলা হয়ে উঠেছে যান্ত্রিক, যা দর্শকদের মনোরঞ্জন করতে পারছে না। ক্রীড়াঙ্গনের গ্রেটদের মতো অসংখ্য ক্রীড়াপ্রেমী খেলাধুলার সঙ্গে প্রযুক্তির সংযোগের বিরুদ্ধে নন। তারা চান, প্রযুক্তি যেন খেলাধুলাকে গ্রাস না করে। খেলাধুলা দিন শেষে একটি বিনোদন, প্রযুক্তি যেন সেই বিনোদনের পথে কাঁটা বিছিয়ে না দেয়। সিদ্ধান্ত নিখুঁত করতে গিয়ে খেলার আনন্দটাই যেন হারিয়ে না যায়।

ফুটবলইংলিশ প্রিমিয়ার লিগক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    advertiseadvertise