Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

কালো টিপ নয় সিন্ধুর কপালে প্রযুক্তির চমক

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৫:১৬
কালো টিপ নয় সিন্ধুর কপালে প্রযুক্তির চমক

কপালে টেম্পল ডিভাইস পরে খেলছেন পিভি সিন্ধু। ছবি: সংগৃহীত

দূর থেকে এক পলকে দেখে মনে হতে পারে কপালে কালো টিপ পরেছেন পিভি সিন্ধু। অলিম্পিকে দুটি পদকজয়ী এই তারকার স্বামী উপহার দিয়েছেন সেটা। তবে স্বামীর এই উপহার কালো টিপ নয়, প্রযুক্তির চমক।

ডেনমার্কে শুরু হওয়া উবের কাপে কপালে ‘টেম্পল’ নামের এই ছোট্ট যন্ত্র লাগিয়েই খেলছেন সিন্ধু।  ডিভাইসটি তৈরি করেছেন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটোর প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল।

‘টেম্পল’ একটি ছোট্ট যন্ত্র, যা কপালে পরতে হয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে ‘ব্রেন-ফ্লো মনিটর’। এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালনের উপর নজরদারি চালায়। মস্তিষ্কের ভেতরে রক্ত চলাচলের গতিপ্রকৃতির সঠিক সময় জানাবে এটা।

সেই ডিভাইস অনুশীলন বা ম্যাচ চলার সময় তার ভুল-ত্রুটি শনাক্ত করে। শরীরের নড়াচড়া এবং পারফরম্যান্স কতটা কার্যকর হচ্ছে, তাও মাপতে সাহায্য করে। পরে সেই তথ্য বিশ্লেষণ করে নিজের খেলার মান আরও উন্নত করছেন সিন্ধু। প্রায় এক ইঞ্চির এই ডিভাইসটিতে ব্লুটুথ কাজ করে না। একবার চার্জে ৩-৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়।

ডিভাইসটি এখনও বাজারে আসেনি। সিন্ধু এটা পেয়েছেন তার ইঞ্জিনিয়ার স্বামী ভেঙ্কট দত্ত সাইয়ের মাধ্যমে। এ নিয়ে সিন্ধু বলেছেন, ‘ভেঙ্কট ব্যাডমিন্টনের টেকনিক্যাল দিক খুব একটা বোঝে না, কিন্তু প্রযুক্তি ভালোই বোঝে। আমার উন্নতির জন্যই ও এই ডিভাইসটি এনে দিয়েছে।’
সিন্ধুর স্বামী ভেঙ্কট ডিভাইসটি নিয়ে বলেছেন, ‘এটি এমন একটি ডিভাইস যা সিন্ধুর পারফরম্যান্সের বিভিন্ন মেট্রিক্স ট্র্যাক করে। আমরা এখন এটি পরীক্ষা করছি এবং ফলাফল পর্যালোচনা করছি। প্রাথমিক ফল খুব ভালো।’

এই টুর্নামেন্ট চলার সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিন্ধু লিখেছেন ‘দুই ঘণ্টায় দুটি ম্যাচ খেলেছি। দুই খেলাতেই জিততে হত। শরীর আমাকে মনে করিয়ে দিচ্ছে, আমি আর ১৯ বছরের নই। তবু দেশের জন্য জিততে পেরে ভীষণ খুশি।’

পিভি সিন্ধুব্যাডমিন্টনভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন  ইশরাক

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন ইশরাক

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা