Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

এখনই বিদায় জানাচ্ছেন না জোকোভিচ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৭:৩৭
এখনই বিদায় জানাচ্ছেন না জোকোভিচ

সংগৃহীত ছবি

রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার স্বপ্ন আপাতত আরও কিছুদিনের জন্য অপেক্ষায় রাখতে হচ্ছে নোভাক জোকোভিচকে। উইম্বলডনের সেমিফাইনালে বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনারের কাছে ৬-৪, ৬-৪, ৬-৪ সেটে হেরে বিদায় নিয়েছেন এই সার্বিয়ান কিংবদন্তি।

এই হারে ১১তম উইম্বলডন ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হলেও আগামী বছর আবারও অল ইংল্যান্ড ক্লাবে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন জোকোভিচ, ‘অন্তত আর একবার এখানে ফিরতে চাই।‘ যদিও আগামী বছরের উইম্বলডনের সময় তার বয়স হবে ৪০।

কোয়ার্টার ফাইনালে তৃতীয় বাছাই ফেলিক্স অগার-আলিয়াসিমেকে হারিয়ে উইম্বলডনের ইতিহাসে দীর্ঘতম কোয়ার্টার ফাইনাল জিতেছিলেন জোকোভিচ। তবে সেই পারফরম্যান্স সিনারের বিপক্ষে ধরে রাখতে পারেননি তিনি।

তবু নিজের পারফরম্যান্সে ইতিবাচক দিকই দেখছেন ২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা, ‘তিন দিন আগের ম্যাচ নিয়ে আমি গর্বিত। নিজেকে এবং অন্যদের আবারও প্রমাণ করতে পেরেছি যে আমি এখনও সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারি। বিশ্বের সেরা খেলোয়াড়ের কাছে সরাসরি সেটে হারাটা মেনে নিতেই হবে। এটাই বাস্তবতা। তবে কোর্টে আমার মানসিকতা, লড়াইয়ের স্পৃহা ও নিবেদন নিয়ে আমি সন্তুষ্ট।’

২০২২ সালের পর আর উইম্বলডনের শিরোপা জেতা হয়নি জোকোভিচের। আর সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ২০২৩ সালের ইউএস ওপেনে। এরপর থেকে বারবার শিরোপার খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তাকে।

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে জার্মান তারকা আলেকজান্ডার জভেরেভ জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন। শিরোপা নির্ধারণী লড়াইয়ে তার প্রতিপক্ষ হবেন বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার।

নোভাক জোকোভিচউইম্বলডনআলেকজান্ডার জভেরেভইয়ানিক সিনারটেনিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    তেল যেদিন হয়ে উঠল বিশ্বরাজনীতির অস্ত্র

    তেল যেদিন হয়ে উঠল বিশ্বরাজনীতির অস্ত্র

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ