Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

ইউএস ওপেন

দুর্দান্ত জয়ের পর মেজাজ হারালেন সাবালেঙ্কা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯
দুর্দান্ত জয়ের পর মেজাজ হারালেন সাবালেঙ্কা

মাত্র ৫৩ মিনিটের ঝড়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। তবে প্রতিপক্ষকে পাত্ত না দিয়ে সহজে ম্যাচ জিতে নিলেও কোর্ট ও সংবাদ সম্মেলনের উত্তাপ ঠিকই বজায় রেখেছেন শীর্ষ এই টেনিস তারকা।

নিউইয়র্কের ফ্ল্যাশিং মেডোসে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে ইউএস ওপেনের মূল পর্বে প্রথমবার খেলতে নামা পোলিনা ইয়াতচেঙ্কোকে পাত্তাই দেননি বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা। মাত্র ৫৩ মিনিটে ৬-১, ৬-১ গেমের সহজ জয় নিয়ে মাঠ ছাড়েন ২৮ বছর বয়সী সাবালেঙ্কা। ক্রিস এভার্ট (১৯৭৫-৭৮) ও সেরেনা উইলিয়ামসের (২০১২-২০১৪) পর মাত্র তৃতীয় নারী হিসেবে টানা তিনটি ইউএস ওপেন শিরোপা জয়ের মিশনে নামা সাবালেঙ্কার জন্য এই জয় নিঃসন্দেহে দারুণ সূচনা।

আরও পড়ুন

দলবদল শেষে ক্লাবহীন রয়ে গেলেন যেসব নামীদামি তারকা

০৩ সেপ্টেম্বর ২০২৬

কোর্টের লড়াইয়ে শুরু থেকে শেষ পর্যন্ত নিজের শক্তির পূর্ণ প্রদর্শন করেন সাবালেঙ্কা। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১৬০ নম্বর খেলোয়াড় ইয়াতচেঙ্কো পুরো ম্যাচে মাত্র ৩টি উইনার মারতে পেরেছেন, যেখানে সাবালেঙ্কার নামের পাশে রয়েছে ২৪টি উইনার। প্রথম সেট মাত্র ২৪ মিনিটে হেরে যাওয়ার পর মানসিকভাবে কিছুটা ঘুরে দাঁড়াতে বিরতিতে যান রুশ এই তরুণী। তবে দ্বিতীয় সেটেও সাবালেঙ্কার গতি ও আগ্রাসনের সামনে টিকতে পারেননি তিনি। শেষ পর্যন্ত বড় ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় ইয়াতচেঙ্কোকে।

চলতি মৌসুমে দারুণ শুরুর পর সাম্প্রতিক সময়ে কিছুটা ফর্মহীনতায় ভোগা এই তারকাকে শীর্ষস্থান ধরে রাখতে হলে ইউএস ওপেন জিততেই হবে। এমনকি তিনি না জিতলেও টুর্নামেন্টে সেমিফাইনালে পৌঁছালেই তার সিংহাসন কেড়ে নেওয়ার সুযোগ রয়েছে এলেনা রিবাকিনার। কিন্তু পরিসংখ্যান বলছে অন্য কথা। গত পাঁচ মাসে মাত্র একটি ডব্লিউটিএ সেমিফাইনালে পৌঁছাতে পেরেছেন সাবালেঙ্কা।

আরও পড়ুন

দলবদল শেষে কেমন হলো রিয়াল স্কোয়াড

০২ সেপ্টেম্বর ২০২৬

ইউএস ওপেনের আগে সাবালেঙ্কা অবশ্য ব্যক্তিগত কিছু সংকটের কথা জানিয়েছিলেন। সেসব সামলে তার পারফর্ম্যান্স ছিল দুর্দান্ত। তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ উজবেকিস্তানের কামিলা রাখিমোভা। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে সাবালেঙ্কা বলেন, ‘আজ আমার খেলার লেভেল, মনোযোগ এবং পুরো ম্যাচজুড়ে যেভাবে ফোকাস ছিলাম—তাতে আমি খুশি। এই ম্যাচ পার করতে পেরে ভালো লাগছে।’

তবে এক সাংবাদিকের করা প্রশ্নে চটে যান সাবালেঙ্কা। ইউএস ওপেনের আগে তার পার্টি করার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, ‘এ কেমন প্রশ্ন? আমি ব্র্যান্ডের কিছু প্রমোশনাল কাজ বা অ্যাক্টিভিটি পোস্ট করেছি বলেই কি আপনার মনে হয়েছে আমি পার্টি করেছি, অনুশীলন করিনি?’ এরপর তাকে জিজ্ঞাসা করা হয় যে টুর্নামেন্ট শুরু হওয়ার পর তিনি এখন সিরিয়াস হয়েছেন কি না। জবাবে সাবালেঙ্কা তীর্যকভাবে বলেন, ‘ও হ্যাঁ, এর আগে তো আমি মোটেও সিরিয়াস ছিলাম না। নেক্সট কোয়েশ্চেন প্লিজ।’

এদিকে নারী একাকীর অন্য ম্যাচে সহজেই জয় তুলে নিয়েছেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলিলা। সতীর্থ সোফিয়া কেনিনকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন তিনি। সাবালেঙ্কার পাশাপাশি পেগুলিলা ও চতুর্থ বাছাই কোকো গফ—উভয়েরই সুযোগ রয়েছে এই টুর্নামেন্টের পর বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর আসনটি দখল করার। এছাড়া উইম্বলডন রানার্সআপ কারোলিনা মুচোভা এবং উদীয়মান আমেরিকান তারকা ইভা জোভিচও সহজ জয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছেন।

আরিনা সাবালেঙ্কাটেনিসইউএস ওপেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise