Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় হকি

এশিয়ান গেমস হকি

দুই ভাইকে নিয়ে হকি দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৯:৪১
দুই ভাইকে নিয়ে হকি দল ঘোষণা

সংগৃহীত ছবি

দুই ভাই আগেও ক্লাব পর্যায়ে খেলেছেন এক দলে। রাসেল মাহমুদ জিমি ও খালেদ মাহমুদ রাকিন এবার একসাথে মাঠে নামতে যাচ্ছেন জাতীয় দলের হয়ে। জিমি-রাকিনকে নিয়েই এশিয়ান গেমসের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ।

জাপানের আইচি–নাগোয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস হকি। ২০২৩ এশিয়াডের পর দলে ফিরেছেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি।

এদিকে জাতীয় দলের ক্যাম্পে বারবার ডাক পেলেও চূড়ান্ত স্কোয়াডে থাকার ভাগ্য খুলছিল না বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলা রাকিনের। গত এপ্রিলে ব্যাংককে এশিয়ান গেমসের বাছাই পর্বে জাতীয় দলের জার্সিতে খেলেন রাকিন। এবার দুই ভাই আছেন জাতীয় দলের স্কোয়াডে।

জিমি ও রাকিন খেলোয়াড় ও কোচ আব্দুর রাজ্জাক সোনা মিয়ার ছেলে। বাবার হাত ধরেই দুই ভাইয়ের হকিতে হাতেখড়ি। ক্লাব হকিতে একে অন্যের বিপক্ষেও খেলেছেন তারা।

১৮ জনের বাইরে স্ট্যান্ড-বাই তালিকায় রাখা হয়েছে মেহরাব হাসান, আবেদ উদ্দিন ও নুরুজ্জামান নয়নকে। ৪ আগস্ট নামিয়ে আনা ২৪ জনের দল থেকে বাদ পড়েছেন আল নাহিয়ান, ফজলে হোসেন ও আমান শরিফ।

এশিয়াডের আগে অনুশীলন ম্যাচ খেলতে জার্মানিতে দল পাঠানোর চেষ্টা চালাচ্ছে হকি ফেডারেশন। তবে এখনো ভিসা মেলেনি। বিকল্প ভাবনাও আছে ফেডারেশনের। আগামী রোববার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

১৮ সদস্যের বাংলাদেশ হকি দল

বিপ্লব কুজুর, আশরাফুল হক, আশরাফুল ইসলাম, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম, রোমান সরকার, সাহিদুর রহমান, ওবায়দুল হোসেন, দ্বীন ইসলাম, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খীসা, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও রাকিবুল হাসান।

স্ট্যান্ড-বাই: নুরুজ্জামান নয়ন, মেহরাব হাসান ও আবেদ উদ্দিন।

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise