Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

শিরোপা হারিয়ে আগেরবারের বোনাস পেলেন মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:৫২
শিরোপা হারিয়ে আগেরবারের বোনাস পেলেন মেয়েরা

সংগৃহীত ছবি

২০২৪ সালের ৩০ অক্টোবর কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে পাওয়া শিরোপা শনিবার ভারতের গোয়ায় স্বাগতিকদের কাছে হাতছাড়া করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ১৯ মাস আগের সে সাফল্যের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য ঘোষণা করেছিল দেড় কোটি টাকার অর্থ পুরস্কার। শিরোপা হারানোর এক দিন পর সেই পুরস্কার পেলেন সাফজয়ী ২৩ ফুটবলার। রবিবার ফুটবলারদের ব্যাংক হিসাবে জমা পড়েছে ৫ লাখ টাকা করে।

টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও সেন্টারব্যাক মাসুরা পারভীন। তারা অবশ্য হ্যাটট্রিক শিরোপার ব্যর্থ অভিযানে ছিলেন না। ২০২৪ সাফ জিতে ফেরার পর থেকেই জাতীয় দলে ব্রাত্য তারা।

২০২২ সালে প্রথম জেতা সাফ শিরোপা পরের বারও নিজেদের করে রেখেছিল বাংলাদেশ। এমন সাফল্যের পর সরকার থেকে শুরু করে অনেক ব্যক্তি-প্রতিষ্ঠান অর্থ পুরস্কারের ঘোষণা দেয়। প্রতিশ্রুত সেসব পুরস্কার সময়মতো হাতে পেয়েছিলেন মেয়েরা। পাননি শুধু বাফুফের প্রতিশ্রুত অর্থ। সে সময় বাফুফের নবনির্বাচিত কমিটি প্রথম সভায় দেড় কোটি টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সব সদস্য মিলে সে বোনাসের অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেন।

সে সিদ্ধান্তের পর থেকেই ফুটবলারদের অপেক্ষা বোনাস পাওয়ার। দেখতে দেখতে আরেক সাফ চলে আসে। তারপরও মিলছিল না ফুটবলের অভিভাবক সংস্থার বোনাস। প্রথম সভায় নির্বাহী সদস্যরা সম্মতি দিয়েছিলেন ব্যক্তিগতভাবে বোনাস দেওয়ার। তবে পরে অনেকেই টাকা দিতে রাজি হননি। এটি নিয়ে প্রায়ই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে খোদ সভাপতি তাবিথ আউয়ালকে। হয়েছে অনেক সমালোচনা। চুক্তিবদ্ধ থাকায় প্রকাশ্যে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেননি ফুটবলাররা। তবে একটা আক্ষেপ ঠিকই পুষে রেখেছিলেন। অবশেষে সে আক্ষেপ দূর হলো।

অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপউইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    advertiseadvertise