Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

দ. আফ্রিকা-কানাডায় শুরু নকআউট

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:০১
দ. আফ্রিকা-কানাডায় শুরু নকআউট

গ্রাফিকস: আগামীর সময়

৪৮ দলের ঐতিহাসিক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে ছিলেন তারা। ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে দক্ষিণ আফ্রিকা। সেই আফ্রিকার ম্যাচ দিয়েই মাঠে গড়াচ্ছে এবারের শেষ ৩২। আজ রাত ১টায় স্বাগতিক কানাডার বিপক্ষে লড়বে বাফানা বাফানারা।

দুই দলের জন্যই এ অভিজ্ঞতা একেবারেই নতুন। এবারই প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে খেলছে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। লস অ্যাঞ্জেলেসের এই ম্যাচ তাই শুধু শেষ ষোলোর টিকিট পাওয়ার নয়, নিজেদের ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক গড়ার সুযোগও বটে।

কানাডা টুর্নামেন্টে এসেছে সহ-আয়োজক হিসেবে। গ্রুপ পর্বে তারা ছিল দারুণ আক্রমণাত্মক। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ ড্র দিয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে কাতারকে ৬-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের সামর্থ্যের জানান দেয়। শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হারলেও গ্রুপ রানার্সআপ হয়ে নকআউটে জায়গা নিশ্চিত করে। দলটির সবচেয়ে বড় ভরসা স্ট্রাইকার জোনাথন ডেভিড, প্রতিপক্ষ রক্ষণভাগের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন তিনি। এই আসরে তিনি করেছেন হ্যাটট্রিকও।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার যাত্রাটা ছিল নাটকীয়। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ ব্যবধানে হারের পর অনেকেই ভেবেছিলেন, এক যুগ পর বিশ্বকাপে ফিরে এবারও গ্রুপ পর্বে বিদায় নেবে তারা।

কিন্তু চেক প্রজাতন্ত্রের সঙ্গে ১-১ ড্র এবং গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের অবিশ্বাস্য জয় তাদের পৌঁছে দিয়েছে ইতিহাসের প্রথম নকআউট পর্বে। গ্রুপ পর্ব জুড়ে গোলকিপার রনওয়েন উইলিয়ামস ছিলেন দলের অন্যতম সেরা পারফরমার।

দক্ষিণ আফ্রিকার জন্য সুখবর, মিডফিল্ডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় তেবোহো মোকোয়েনা নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন। তবে থেম্বা জোয়ানে এখনো নিষিদ্ধ। কানাডার সবচেয়ে বড় দুশ্চিন্তা অধিনায়ক আলফোনসো ডেভিসের ফিটনেস। এ ছাড়া ইসমাইল কোনোনের অনুপস্থিতিও তাদের মাঝমাঠে প্রভাব ফেলতে পারে।

দুই কোচের কৌশল বড় পার্থক্য গড়ে দিতে পারে আজ। দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস অভিজ্ঞতা দিয়ে দলকে গুছিয়ে তুলেছেন। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দ্রুত কাউন্টার অ্যাটাকে যাওয়ার পরিকল্পনা করবেন।

অন্যদিকে কানাডার লক্ষ্য থাকবে দ্রুত পাস, দুই উইং ব্যবহার এবং বক্সের ভেতর বেশি খেলোয়াড় নিয়ে আক্রমণ গড়ে তোলা।

বিশ্বকাপদক্ষিণ আফ্রিকানকআউটকানাডা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!