Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

উদ্বোধনী অনুষ্ঠান কখন, কীভাবে দেখবেন?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:২১
উদ্বোধনী অনুষ্ঠান কখন, কীভাবে দেখবেন?

সংগৃহীত ছবি

বিশ্বের সমস্ত ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে আজ। মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। উদ্বোধনের পর আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে এবার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারই প্রথম ৪৮টি দল অংশ নিচ্ছে এবং ১৬টি ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক উপলক্ষকে স্মরণীয় করে রাখতে তিনটি আয়োজক দেশেই তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ফিফা। যার প্রথমটি আজ অনুষ্ঠিত হচ্ছে মেক্সিকো সিটিতে।

আরও পড়ুন

সবাইকে ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি

১১ জুন ২০২৬

বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে হলে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের বিনিদ্র রজনী কাটাতে হবে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে উদ্বোধনী ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম টফি এবং বায়োস্কোপ অ্যাপে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

বিশ্বকাপের থিম সং প্রজেক্টের অংশ হিসেবে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন একঝাঁক বিশ্বসেরা তারকা। তবে রাতের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছেন পপ কুইন শাকিরা এবং নাইজেরিয়ান তারকা বার্না বয়। তারা দুজনে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ প্রথমবারের মতো দর্শকদের সামনে লাইভ পারফর্ম করবেন।

আরও পড়ুন

‘সেই রেফারির সঙ্গে সন্ত্রাসী সংগঠনের যোগাযোগ আছে’

১১ জুন ২০২৬

এছাড়া পারফর্মারদের তালিকায় আছেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউন্স, লস অ্যাঞ্জেলস আজুলস, মানা এবং টাইলা। কলম্বিয়ান তারকা রায়ান কাস্ত্রোও জে বালভিনের সাথে মঞ্চে যোগ দেবেন। হলিউডের গ্ল্যামার যোগ করতে ফিফা বিশ্বকাপের দূত হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেক্সিকান-আমেরিকান জনপ্রিয় অভিনেত্রী সালমা হায়েক।

ম্যাচের ঠিক আগে মেক্সিকোর জাতীয় সঙ্গীত গাইবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ এবং দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন টাইলা। পুরো উদ্বোধনী অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে আছেন বিখ্যাত ইতালিয়ান ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো বালিচ। এর আগে একাধিক অলিম্পিক গেমস এবং বিশ্বের বড় বড় ক্রীড়া উৎসবের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য বিশ্বজুড়ে তার দারুণ খ্যাতি রয়েছে।

স্টেডিয়ামের গেট ম্যাচ শুরুর ৪ ঘণ্টা আগেই খুলে দেওয়া হবে এবং দর্শকদের জন্য স্টেডিয়ামের চারপাশে নানা বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা রেখেছে আয়োজক কমিটি। সব মিলিয়ে আজ রাত থেকেই বিশ্ব মেতে উঠছে ফুটবল উন্মাদনায়।

২০২৬ ফিফা বিশ্বকাপউদ্বোধনী অনুষ্ঠান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    advertiseadvertise