Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

৯০ মিনিটের জন্য প্রস্তুত নন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:৩২
৯০ মিনিটের জন্য প্রস্তুত নন ইয়ামাল

সংগৃহীত ছবি

কেপ ভার্দের বিপক্ষে লামিন ইয়ামাল মাঠে নেমেছিলেন ম্যাচের ৭১ মিনিটে। সৌদি আরবের বিপক্ষেও শুরু থেকে খেলার মতো ফিট নন এই স্প্যানিশ ফরোয়ার্ড, স্পষ্ট করেই তা জানিয়ে দিয়েছেন সংবাদ সম্মেলনে। সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের পরের ম্যাচটা খেলবে স্পেন। ইয়ামাল মনে করেন, এখনই গোটা ম্যাচ খেলার মতো অবস্থা আসেনি তার।

‘পুরো ম্যাচ খেলার মতো সময় বা পরিস্থিতি এখনো আসেনি। তবে কোচ আমাকে যত মিনিটের জন্যই চান না কেন, আমি খেলতে প্রস্তুত। আমি মাঠে নামতে চাই; তবে দিনশেষে আপনি যখন জানেন যে পুরো ৯০ মিনিট খেলতে পারবেন না, তখনো দলের প্রয়োজনে মাঠে নেমে অবদান রাখার একটা তাড়না সবসময়ই কাজ করে’— সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচটা স্পেনের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এখন পর্যন্ত বিশ্বকাপে গোলের খাতাই খুলতে পারেনি ইউরোপের চ্যাম্পিয়নরা। কেপ ভার্দে তাদের রুখে দিয়েছে গোলশূন্য সমতায়। গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো সৌদি আরব এবারের বিশ্বকাপ শুরু করেছে উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়ে। এমন জটিল পরিস্থিতিতেও দলের হয়ে পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট হয়ে উঠতে পারেননি ইয়ামাল। মাস দুয়েক আগে বার্সেলোনার হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে পেনাল্টি নিতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের পেশি ছিঁড়ে যায় তার। ক্লাব মৌসুমের বাকি সময়টা ইয়ামাল খেলতে পারেননি, তবুও জাতীয় দলে তাকে রেখেছেন স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে। একটি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে কোচ অবশ্য বলেছেন, সৌদি আরবের বিপক্ষে তাকে এক ঘণ্টার জন্য মাঠে নামাবেন। ইয়ামাল মনে করেন, তাকে ছাড়াও স্পেন দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তাই তাড়াহুড়োর কিছু নেই, ‘আমাদের কোনো তাড়া নেই। দলে দুর্দান্ত সব বিশ্বমানের খেলোয়াড় আছে, তাই আমাদের ঠান্ডা মাথায় ধাপে ধাপে এগোতে হবে।’

নিজের চোটের বর্তমান অবস্থা সম্পর্কে ইয়ামাল বলেছেন, ‘মৌসুমের এই সময়ে এসে কোনো খেলোয়াড় চোটে পড়লে ক্লাবের পাশাপাশি সবার আগে বিশ্বকাপের চিন্তাই মাথায় আসে। তবে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, চিকিৎসকরা জানিয়েছেন সুস্থ হওয়ার জন্য যথেষ্ট সময় পাব। তাই আমি এখন এখানে ফিরতে পেরে দারুণ খুশি।’

কেপ ভার্দেলামিন ইয়ামালস্প্যানিশ ফরোয়ার্ড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise