Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ফিরে আসা জয়ের রেকর্ড

মানজুর আরমান
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:২০
ফিরে আসা জয়ের রেকর্ড

পিছিয়ে পড়েও কেইনের জোড়া গোলে কঙ্গোকে হারায় ইংল্যান্ড

২০২৬ বিশ্বকাপ একের পর এক নতুন ইতিহাস লিখেই চলেছে। সর্বোচ্চ গোল থেকে শুরু করে সর্বোচ্চ দর্শক সংখ্যার উপস্থিতি— সব ক্ষেত্রেই রেকর্ড গড়ছে ৪৮ দলের এই টুর্নামেন্ট। এবার নতুন করে যুক্ত হয়েছে এক আসরে সবচেয়ে বেশি ফেরত আসা জয়ের বিশ্বরেকর্ডও।

গতকাল ইংল্যান্ড ও বেলজিয়ামের নাটকীয় জয়, আর তার আগে সোমবার ব্রাজিলের শেষ মুহূর্তে ফেরা এই তিন ম্যাচের পর ২০২৬ বিশ্বকাপে এমন ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ১১, যেখানে কোনো দল প্রথমে গোল হজম করেও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে। এর মাধ্যমে ভেঙে গিয়েছে ২০১৪ বিশ্বকাপের ১০টি কামব্যাক জয়ের রেকর্ড। এক যুগ আগে সেই রোমাঞ্চকর ব্রাজিল বিশ্বকাপ নিয়ে নেদারল্যান্ডস ম্যানেজার লুইস ফন গাল বলেছিলেন, ‘এটি এক উন্মাদনাপূর্ণ টুর্নামেন্ট। প্রতিটি স্টেডিয়ামেই একই দৃশ্য দেখা যাচ্ছে— কোনো দলই হার মেনে নিতে রাজি নয়। সম্মানজনক পরাজয় রক্ষা করেই সন্তুষ্ট থাকার মানসিকতা এখন আর কারও নেই।’ তার এই কথাটি প্রযোজ্য এবারের আমেরিকা বিশ্বকাপের জন্যও, যেখানে শুরুতে গোল হজম করেও হার মানতে প্রস্তুত নয় কোনো দলই।

রেকর্ড ভাঙার পথে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রাউন্ড অব ৩২-এর দুটি ম্যাচ। প্রথমে কঙ্গো ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে যায় ইংল্যান্ড। এরপর সেনেগাল ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও নির্ধারিত সময়ে সমতায় ফেরে বেলজিয়াম। অতিরিক্ত সময়ে আরও একটি গোল করে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নেয় ইউরোপের দলটি। সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি ছিল মরক্কো বনাম হাইতির, যেখানে হাইতি প্রথম গোলটি করলেও ৪-২ গোলে হারতে হয়।

যেহেতু এবারের বিশ্বকাপে ফাইনালসহ আরও চারটি পর্ব বাকি আছে, তাই ধারণা করা হচ্ছে ফেরত আসা জয়ের সংখ্যাটা বৃদ্ধি পেতে পারে। বিশ্লেষকদের মতে এ ধরনের প্রতিযোগিতা বিশ্বকাপের উন্মাদনাকে কয়েক গুণ বাড়িয়ে তোলে।

ফেরত আসা জয়ের নতুন রেকর্ড গড়ার কয়েক দিন আগেই ২০২৬ বিশ্বকাপ আরেকটি কীর্তি গড়েছিল। চার বা তার বেশি গোলের ব্যবধানে জয়, অথবা অন্তত চার গোল করে তিন গোলের ব্যবধানে জয়— এই মানদণ্ডে এবারের বিশ্বকাপে এরই মধ্যে ১৩টি বড় ব্যবধানে জয় দেখা গিয়েছে। এর আগে এক আসরে সর্বোচ্চ ১১টি এমন জয় হয়েছিল ১৯৫৪ বিশ্বকাপে।


বিশ্বকাপইংল্যান্ডবেলজিয়ামব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!