Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

মুখোমুখি নেদারল্যান্ডস-সুইডেন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:৩১
মুখোমুখি নেদারল্যান্ডস-সুইডেন

গ্রাফিকস: আগামীর সময়

শক্তি

নেদারল্যান্ডসের শক্তির জায়গা রক্ষণভাগ। অধিনায়ক ভার্জিল ফন ডাইকের সঙ্গে মিকি ফন দে ফেন, নাথান অাকেদের মতো শক্তপোক্ত প্রহরীদের ফাঁকি দেওয়া কঠিন। মাঝমাঠেও ডাচদের নিয়ন্ত্রণ ভালো। ডাচ ডিফেন্ডাররা উইংব্যাক হিসেবে ওপরে উঠে এসে আক্রমণেও রাখেন ভূমিকা। সুইডিশদের মূলশক্তি তাদের আক্রমণভাগের দুই রত্ন, ভিক্টর গয়োকেরেস আর আলেক্সান্ডার ইসাক। মিডফিল্ডার ইয়াসিন আয়ারিও প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে করেছেন জোড়া গোল। সঙ্গে গ্রাহাম পটারের কৌশল তো আছেই!

দুর্বলতা

কোডি গাকপো বাদে ডাচদের ভালো মানের স্ট্রাইকার নেই। মেমফিস ডিপাইয়ের বয়স হয়েছে। ডাচ উইংব্যাকদের সঙ্গে সেন্ট্রাল ডিফেন্ডারদের দুর্বলতার সুযোগ নিয়েই দুবার পিছিয়ে পড়ে জাপান সমতা ফিরিয়েছে। সুইডেনের মাঝমাঠে উদ্ভাবনী কোনো মিডফিল্ডার নেই। বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপে শেষ দল হয়েছিল সুইডেন, তিন ম্যাচে হজম করেছিল ১২ গোল। দুই গোলকিপারের তুলনা করলে নর্ডফেল্ড পিছিয়েই থাকবেন ফেরব্রুখেনের চেয়ে।

সমীকরণ

প্রথম ম্যাচে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে আর নেদারল্যান্ডস ২-২ গোলে ড্র করেছে জাপানের সঙ্গে। ডাচদের সঙ্গে সুইডেন ড্র করলেও ৪ পয়েন্ট ও বড় গোল ব্যবধান নিয়ে তারা গ্রুপে রানার্সআপ, এমনকি সেরা তৃতীয় দল হওয়ার দৌড়েও এগিয়ে থাকবে। অন্যদিকে জাপানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর ডাচরা যদি সুইডেনের কাছে পয়েন্ট খোয়ায় কিংবা হেরেই যায়, তাহলে সেরা ৩২-এর ভেতর জায়গা করে নেওয়াটা কঠিন হবে অরেঞ্জদের।


নেদারল্যান্ডসকোডি গাকপোস্ট্রাইকারজাপানসুইডেনতিউনিসিয়া
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise