Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ভিনি-কুনিয়ায় কিংবদন্তির ছায়া

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:৫৯
ভিনি-কুনিয়ায় কিংবদন্তির ছায়া

ভিনি-কুনিয়া জুটিই হয়ে উঠতে পারে ব্রাজিলের তুরুপের তাস

২০০২ বিশ্বকাপে রোনালদো আর রিভালদোর স্মৃতি ২০২৬-এ ফিরিয়ে আনছেন ভিনিসিয়ুস জুনিয়র আর মাথেউস কুনিয়া। সেবার গ্রুপ পর্বে এই দুজনের প্রত্যেকেই গোল করেছিলেন, এবার ভিনিসিয়ুস গোল করেছেন গ্রুপ পর্বের তিন ম্যাচেই আর কুনিয়া প্রথম ম্যাচে সুযোগই পাননি, দ্বিতীয় ম্যাচ থেকে সুযোগ পাচ্ছেন এবং দুই ম্যাচেই পেয়েছেন গোলের দেখা। কোরিয়া-জাপান বিশ্বকাপে ব্রাজিল জিতেছিল পঞ্চম বিশ্বকাপ শিরোপা, রোনালদো করেছিলেন আট গোল আর রিভালদো পাঁচ গোল। হেক্সা মিশনে ভিনি-কুনিয়া জুটিই হয়ে উঠতে পারেন ব্রাজিলের তুরুপের তাস।

বার্সেলোনার হয়ে মাঝারি মানের একটি মৌসুম কাটিয়েই বিশ্বকাপে খেলতে এসেছিলেন রিভালদো। ইন্টার মিলানে রোনালদোর মৌসুমটিও কেটেছিল গড়পড়তা। রিভালদো সেবার কাতালানদের হয়ে গোটা মৌসুমে করেছিলেন ৩৩ ম্যাচে ১৪ গোল, লা লিগায় আট গোল আর উয়েফা চ্যাম্পিয়নস লিগে ছয় গোল। রোনালদো ইন্টার মিলানে ১৫ ম্যাচে সাত গোল করেন। সেটিই ছিল ইন্টার মিলানে তার শেষ উপস্থিতি, বিশ্বকাপের পর রোনালদোও যোগ দেন বার্সেলোনায়। এ দুই ব্রাজিলিয়ান বোধহয় তাদের সেরাটা জমিয়ে রেখেছিলেন বিশ্বকাপের জন্যই। ২০০২ বিশ্বকাপে রোনালদো সাত ম্যাচে করলেন আট গোল, সমান ম্যাচে রিভালদোর গোলসংখ্যা পাঁচ। এ দুইয়ের পায়ে ভর করেই এশিয়ার মাটিতে আয়োজিত প্রথম বিশ্বকাপটি জিতে নেয় ব্রাজিল।

রিয়াল মাদ্রিদের হয়ে গেল মৌসুমটি মন্দ কাটেনি ভিনিসিয়ুসের। লা লিগায় করেছেন ৩৬ ম্যাচে ১৬ গোল, চ্যাম্পিয়নস লিগে পাঁচ গোল ও পাঁচ অ্যাসিস্ট। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলতে এসে এখন পর্যন্ত তিন ম্যাচেই গোল করেছেন ভিনি, তিন ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতে। অন্যদিকে কুনিয়া তার প্রথম মৌসুম কাটালেন ম্যানচেস্টার ইউনাইটেডে। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে ৬২.৫ মিলিয়ন পাউন্ডে ওল্ড ট্র্যাফোর্ডে আসা কুনিয়া বিদায়ী মৌসুমে ম্যানইউর হয়ে ৩৩ ম্যাচে করেছেন ১০ গোল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি নিঃসন্দেহে এই জানুয়ারিতে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে জয়সূচক গোলটি, যে গোল ম্যানইউকে ২০১৭-এর পর প্রথমবার জেতায় আর্সেনালের মাঠে।

ব্রাজিলের আক্রমণভাগের এ দুই ফুটবলারেরই আছে শীর্ষস্তরে খেলার এবং চাপের মুখে গুরুত্বপূর্ণ সময়ে গোল করার অভিজ্ঞতা। ২০২৬ বিশ্বকাপে তাদের এই অভিজ্ঞতাই হতে পারে ব্রাজিলের অনন্য সম্পদ। ভিনির চারটি ও কুনিয়ার তিনটি গোল হয়ে গেছে এখন পর্যন্ত। গোলের পর দুজনের উদযাপনের ভঙ্গিমাও দারুণ আনন্দ দেয় দর্শকদের। ভিনি তার নাচের জন্য বিখ্যাত আর কুনিয়া তার সার্ফিংয়ের ভঙ্গির জন্য। কুনিয়া কেন এভাবে উদযাপন করেন, সেটি জানিয়েছেন ম্যানইউর ওয়েবসাইটকে, ‘আমার বাড়ি জোয়াও পেসোয়ায় আর আমি সার্ফিং শুরু করি বাইয়া ফরমোসায় (যেখানে টোকিও অলিম্পিকে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হওয়া সার্ফিং ইভেন্টে সোনাজয়ী ইতালো ফেরেইরার বাড়ি)। সার্ফিং আমার জীবনের একটি বড় অংশ জুড়ে আছে, সার্ফিং আমাকে প্রশান্তি দেয়, ইতালো আমার খুব ভালো বন্ধু। আমি যতটা সময় ফুটবলে দিয়েছি, ততটা সময় সার্ফিংয়েও দিয়েছি।’

ব্রাজিল দলে কুনিয়ার গায়ে উঠেছে ঐতিহাসিক ‘৯’ নম্বর জার্সি, যেটি একসময় গায়ে দিতেন রোনালদো। স্কটল্যান্ডের বিপক্ষে কুনিয়ার গোলের পর উদযাপনের ছবির সঙ্গে নিজের ছবি জুড়ে দিয়ে রোনালদো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘সবশেষ কোন ব্রাজিলিয়ান ৯ নম্বর জার্সিধারীকে এভাবে উদযাপন করতে দেখার পর কী হয়েছিল, সেটি সবাই জানে।’ কুনিয়াও উত্তরে লিখেছেন, ‘আমার গুরু, আমি গর্বে বাকরুদ্ধ। এই জার্সি সবসময় আপনার। যদি কোনো সাহায্য করতে চান, আমি নিতে রাজি।’

বিশ্বকাপরোনালদোভিনিসিয়ুস জুনিয়রমাথেউস কুনিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে