বার্সাতেই যাচ্ছেন রোদ্রি!

সংগৃহীত ছবি
দলবদল মৌসুমের শুরু থেকেই তাকে নিয়ে ছিল নানা গুঞ্জন। নানা নাটকের পর শেষ পর্যন্ত হয়তো বার্সেলোনাতেই যাচ্ছেন ম্যানচেস্টার সিটির বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা রোদ্রি। বিবিসি জানিয়েছে, রোদ্রিকে পেতে অবশেষে সমঝোতায় পৌঁছেছে বার্সা ও সিটি। রোদ্রিকে পেতে ৬৫ মিলিয়ন পাউন্ড দিতে রাজি হয়েছে বার্সা।
বিশ্বকাপে গোল্ডেন বল জেতার পর জানা গিয়েছিল, আগামী মৌসুমে আর সিটিতে থাকছেন না রোদ্রি। প্রথমে রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা থাকলেও সেটা হয়নি। এরপর বার্সাই হতে পারে তার গন্তব্য, শোনা যাচ্ছিল সেটাই।
তবে দুইবার বার্সার দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সিটিজেনরা। এতে রোদ্রির কাতালান ক্লাবটিতে যাওয়া অনেকটাই অনিশ্চিত বলে মনে হচ্ছিল।
তবে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার কয়েকদিন আগেই সুসংবাদ পেল বার্সা। বিবিসিসহ আরও কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে চার বছরের চুক্তি করবেন রোদ্রি। আগামী কয়েক দিনের মধ্যে এই দলবদল চূড়ান্ত হবে বলে জানিয়েছে তারা। আগামী বুধবার হুয়ান গাম্পার ট্রফির ফাইনালের আগেই রোদ্রিকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দেবে বার্সা।
সিটির হয়ে সাত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯৮টি ম্যাচ খেলেছেন রোদ্রি। হাঁটুর গুরুতর চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমে অধিকাংশ সময় এবং হ্যামস্ট্রিংয়ের সমস্যায় গত মৌসুমেও অনেকটা সময় বাইরে ছিলেন রদ্রি।
গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে সেরা ফর্মে ফেরেন ও স্পেনের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখেন রোদ্রি। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও ওঠে তার হাতে। সিটির জার্সিতে চারটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি এফএ কাপসহ মোট ১২টি মেজর ট্রফি জিতেছেন রোদ্রি।






