Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপ

লাল কার্ড, উত্তেজনা শেষে ভারত-বাংলাদেশের ড্র

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১৯:০৬
লাল কার্ড, উত্তেজনা শেষে ভারত-বাংলাদেশের ড্র

১-১ গোলের সমতায় শেষ হয়েছে বাংলাদেশ-ভারত ম্যাচ। ছবি: সংগৃহীত

‘এটা আবেগের ম্যাচ। হাইভোল্টেজ ম্যাচ। ম্যাচে অনেক গালাগালি হবে, হলুদ কার্ড হবে’-গত বছর নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হওয়ার আগে বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

ফল
বাংলাদেশ ১ : ১ ভারত

বড়দের ম্যাচের সেই উত্তেজনা ছিল আজ সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপেও। দুই দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। তারপরও উত্তেজনা,রোমাঞ্চ আর বিতর্কে ঠাসা ম্যাচই উপহার দিল দুই দেশের যুবারা। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচ।

এই ড্রতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট পেল ভারত। বাংলাদেশ, ভারত-দুই দলের পয়েন্টই সমান ৪। তবে ভারতের গোল গড় +৩ আর বাংলাদেশের +২। তাই রানার্সআপ বাংলাদেশ। ১ এপ্রিল সেমিফাইনালে ভারত খেলবে ভুটানের সঙ্গে আর বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে ১৭ মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। শুরুতে পিছিয়ে পড়লেও সমতা ফেরাতে মরিয়া ছিল বাংলাদেশ। একের পর এক কর্নার আদায় করলেও গোল পাচ্ছিল না বাংলাদেশ।

বেশ কয়েকবার মাঠের ভেতর তর্কে জড়ান দুই দলের খেলোয়াড়রা। বিরতির আগে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সেই উত্তাপ ছড়িয়ে পড়ে ডাগআউটে। একটি ফাউলকে কেন্দ্র করে চতুর্থ রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখেন ভারতীয় প্রধান কোচ মহেশ গাউলি।

তারপরও ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর সঙ্গে তর্ক করে চলেছিলেন বাংলাদেশের প্রধান কোচ মার্ক কক্স। রেফারি লাল কার্ড দেখান দুজনকেই।

প্রধান কোচ লাল কার্ড দেখার পর যোগ করা সময়ের ১০ম মিনিটে কর্নার থেকে সমতা ফেরায় বাংলাদেশ। কর্নারটি শুরুতে ফয়সাল নিতে গেলেও পরে এগিয়ে যান রোনান সুলিভান। আগের ম্যাচে জোড়া গোল করা সুলিভানের নেওয়া কর্নার থেকে দারুণ ভলিতে বল জালে জড়ান রিয়াদ ফাহিম।

৬৩তম মিনিটে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক ইসমাইল হোসেন। ওমাং দুদু দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নেওয়ার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে আসা ইসমাইল হাত বাড়িয়ে বল কর্নার করে দেন। বেঁচে যায় বাংলাদেশ।

কিছুক্ষন পর ভারতের স্যামসনকে বক্সের ঠিক ওপর থেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফাহিম। ৮৭তম মিনিটে রোনানের শট যায় পোস্টের অনেক বাইরে দিয়ে।
বিরতির পর আর গোলের দেখা পায়নি কোনো দল। তাই গ্রুপ রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। এর আগে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল পাকিস্তানকে। আর পাকিস্তানকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত।

ভারতভারত বনাম বাংলাদেশবাংলাদেশ ফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    advertiseadvertise