শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে নিজে গোল করলেন, দুটি গোলে করলেন অ্যাসিস্ট। ৩-০ গোলের জয় দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো ফুটবল জাদুকরের।
খেলা শুরুর আগে ওয়ার্মআপ।
জাতীয় সঙ্গীতের সময় কাঁদছিলেন লিওনেল মেসি।
গ্যালারিতে মেসির পরিবার।
শেষবারের মতো মাঠে নামলেন জাদুকর।
এই বল পায়েই ২১ বছর জাদু দেখিয়েছেন লিওনেল মেসি।
মেসির সম্মানে ম্যাচের ১০ম মিনিটে থেমে গেল খেলা। মেসিকে সম্মান জানালেন প্রতিপক্ষ ফুটবলাররা।
বিদায়ী ম্যাচে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক গোল উদযাপন।
ম্যাচ শেষে বক্তব্য দিচ্ছেন লিওনেল মেসি।
মেসি দেখছেন ড্রোন শো।
কান্না আটকে রাখতে পারলেন না ফুটবল জাদুকর।
দর্শক, ভক্ত, সমর্থকদের জানালেন বিদায়।