Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

সাত ‘বিদেশি’ নিয়েও ব্রাদার্স হারল পিডব্লিউডির কাছে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৯:৩৫
সাত ‘বিদেশি’ নিয়েও ব্রাদার্স হারল পিডব্লিউডির কাছে

পিডব্লিউডি ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। ছবি: বাফুফে

মুন্সীগঞ্জে শনিবার বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের একাদশ দেখে অনেকে পাকিস্তান ঘরোয়া লিগের কোনো দল ভেবে ভুল করতেই পারেন। এই একাদশে পাকিস্তানি চারজন, বাংলাদেশিও চারজন। বাকি তিনজন আফ্রিকান। অবশ্য সাত ‘বিদেশি’ নিয়ে খেলতে নেমেও ব্রাদার্স পায়নি জয়ের দেখা। অবনমন ঝুঁকিতে থাকা পিডব্লিউডির কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে তারা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ মৌসুমে সার্ক কোটায় সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়কে স্থানীয় হিসেবে ও চার বিদেশি নিবন্ধনের সুযোগ দিয়েছে। ব্রাদার্স এই সুযোগের পুরোটা কাজে লাগিয়েছে।

মধ্যবর্তী দলবদলে তারা পাঁচজন পাকিস্তানি খেলোয়াড় দলে ভেড়ায়। বিদেশিও নেয় চারজন। সার্ক ও বিদেশি মিলিয়ে শনিবার সাতজনকে রেখে একাদশ সাজান গাম্বিয়ান কোচ ওমর সিসে। এই দল নিয়েও পিডব্লিউডিকে হারানো যায়নি। পিডব্লিউডির হয়ে দুই অর্ধে দুই গোল করেছেন রাশিয়ান ফরোয়ার্ড মারাত দেভেসা তারেক। ব্রাদার্সের হয়ে এক গোল ফেরান শায়েক দোস্ত।

লিগে দুই দলের প্রথম লড়াই শেষ হয়েছিল গোলশূন্য ড্রয়ে। ১৩ ম্যাচে তৃতীয় জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পিডব্লিউডি অবনমন ঝুঁকি থেকে বের হয়ে উঠে এসেছে আটে। ব্রাদার্সেরও সমান সংগ্রহ, তবে গোলের হিসাবে তারা সাতে।

১৩ রাউন্ড শেষে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ২৫ পয়েন্টে তালিকার দুই ও তিনে আবাহনী ও ফর্টিস। সমান ১০ পয়েন্ট নিয়ে আরামবাগ ও ফকিরেরপুল আছে অবনমন ঝুঁকিতে।

ফুটবলব্রাদার্সবিদেশি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise