Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বড় জয়ে শুরু বায়ার্নের, শীর্ষে সিটি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০০:০৮
বড় জয়ে শুরু বায়ার্নের, শীর্ষে সিটি

৪-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে সিটি। ছবি: সংগৃহীত

বড় জয়ে বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু করল বায়ার্ন মিউনিখ। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে তারা স্টুটগার্টকে উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। একটি করে গোল করেন দাইয়ু উপামেকানো, মাইকেল ওলিসে, আলেকসান্দার পাভলোভিচ ও লুইস দিয়াস। বায়ার্নের অন্য গোলটি আত্মঘাতী।

এদিকে পেপ গার্দিওলা, রোদ্রিরা ক্লাব ছাড়লেও দাপটে মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে তারা। শুক্রবার রাতে সিটি ৪-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড ও রায়ান চেরকি। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে এখন সিটি।

গত সপ্তাহে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে জার্মান সুপার কাপ জিতেছিল বায়ার্ন। বুন্দেসলিগাতেও তাদের শুরুটা হলো দাপটে। ২১তম মিনিটে জসুয়া কিমিখের কর্নারে দারুণ হেডে গোলটি করেন উপামেকানো।

৫২তম মিনিটে স্টুটগার্টকে সমতায় ফেরান ভাগনোমান। ৫৫তম মিনিটে কিমিখের থ্রু বল ফাঁকায় পেয়ে বায়ার্নকে আবার এগিয়ে দেন মাইকেল ওলিসে। ৫৭তম মিনিটে ভাগনোমানের আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন।
এরপর মরক্কোর ইসমায়েল সাইবারি অ্যাসিস্ট করেন দুটি। ৮২ মিনিটে আলেকসান্দার পাভলোভিচ ও ইনজুরি টাইমে অন্য গোলটি করেন লুইস দিয়াস।

প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মাঠে ম্যানচেস্টার সিটির হয়ে ১৭ ও ৮৪ মিনিটে জোড়া গোল করেন আর্লিং হলান্ড। প্যালেসের বিপক্ষে লিগে ছয় ম্যাচ খেলে প্রতিটিতে জালের দেখা পেলেন হলান্ড। ৫৪ ও ৫৯ মিনিটে অন্য দুটি গোল রায়ান চেরকির। জিয়ানলুইজি দোন্নারুমার আত্মঘাতী গোলে ৪-১ ব্যবধানে শেষ হয় ম্যাচ।

৭০ শতাংশের বেশি সময় বলের দখল রেখে পোস্টে ১৮টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে সিটি। প্যালেসের ৯ শটের একটি ছিল লক্ষ্যে।


ম্যানচেস্টার সিটিইংলিশ প্রিমিয়ার লিগবায়ার্ন মিউনিখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা