Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

ফিফার শাস্তির বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৯:৩০
ফিফার শাস্তির বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই ঘটনায় আর্জেন্টিনার আরও কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তাকেও শাস্তি দেওয়া হয়েছে। ফিফার এই শাস্তির বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সময় স্পেনের গাভিকে মাটিতে ফেলে দিতে দেখা যায় পারেদেসকে। ঘটনার তদন্ত শেষে তার ওপর ১০ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

আর্জেন্টিনার নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার জরিমানাও ৯০ হাজার ডলার। দলের কর্মকর্তা রবার্তো আয়ালা পেয়েছেন তিন ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৩০ হাজার ডলার জরিমানা।

এ ছাড়া থিয়াগো আলমাদা ও স্পেনের পাবলো মার্তিন পায়েস গাভিরাকে (গাভি) এক ম্যাচ করে নিষিদ্ধ করা হয়েছে। দুজনকেই ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচে শৃঙ্খলাভঙ্গ এবং ম্যাচের নিরাপত্তাবিধি লঙ্ঘনের দায়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) মোট ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।

এই শাস্তির পর এক বিজ্ঞপ্তিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘আমরা এই শাস্তির বিরুদ্ধে আপিল করব। আমাদের ফুটবলারদের অধিকার রক্ষার ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমাদের আইনি বিভাগ উপযুক্ত সময়ে ও উপযুক্ত প্রক্রিয়ায় ফিফার কাছে এই পর্যালোচনার আওতাধীন সিদ্ধান্তগুলোর পেছনের কারণ জানতে চাইবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ফিফার বিরুদ্ধে আপিলের পাশাপাশি পরবর্তীতে শেষ উপায় হিসেবে স্পোর্টস আরবিট্রেশন কোর্টে যাওয়ার সম্ভাবনাও উন্মুক্ত রাখা হচ্ছে।’

 

আর্জেন্টিনাফিফা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise