Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সিটির জার্সি নম্বর বার্সাতেও চাইলেন রোদ্রি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৭:৫১
সিটির জার্সি নম্বর বার্সাতেও চাইলেন রোদ্রি

সংগৃহীত ছবি

ম্যানচেস্টার সিটিতে সাত বছরের অধ্যায়ের ইতি টেনে বার্সেলোনায় যোগ দিতে কাতালোনিয়ায় পৌঁছেছেন রোদ্রি। নতুন ক্লাবে পা রাখার আগেই অবশ্য নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। ভবিষ্যৎ সতীর্থের কাছে নিজের পছন্দের জার্সি নম্বর চেয়ে বসেছেন তিনি।

ম্যানচেস্টার সিটি থেকে রোদ্রিকে চার বছরের চুক্তিতে দলে ভেড়ানোর ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ডের এই চুক্তি হান্সি ফ্লিকের দলের জন্য বড় অর্জন বলেই মনে করা হচ্ছে।

রোদ্রিকে দলে ভেড়াতে আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদও। তবে আলোচনা চলাকালে বার্সায় যোগ দেওয়ার ব্যাপারে নিজের অবস্থানে অটল ছিলেন স্পেনের এই তারকা।

রোদ্রি পরিবারের সদস্যদের সঙ্গে এল প্রাত বিমানবন্দরের ব্যক্তিগত ফ্লাইট টার্মিনালে পৌঁছান। সেখানে গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে বার্সায় যোগ দেওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি, ‘এখানে আসতে পেরে খুবই আনন্দিত। গত কয়েকটা দিন বেশ কঠিন ছিল তবে শেষ পর্যন্ত সবকিছু সমাধান হয়েছে বলে আমি খুশি। বার্সার হয়ে খেলা আমার স্বপ্ন। সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। তাদের অনেককেই জাতীয় দলে একসঙ্গে খেলার কারণে আগে থেকেই চিনি। এখন কাজ শুরু করার এবং নিজের সেরাটা দেওয়ার সময়।’

বার্সায় আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার আগেই নতুন সতীর্থদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন রোদ্রি। ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, বার্সার মিডফিল্ডার ফেরমিন লোপেসের সঙ্গে যোগাযোগ করে তার ১৬ নম্বর জার্সিটি চেয়েছেন রোদ্রি। ম্যানচেস্টার সিটিতে যে নম্বরটি পরে দারুণ সফলতা পেয়েছেন তিনি।

ফেরমিনের ১৬ নম্বর ছেড়ে ৭ নম্বর জার্সি নেওয়ার কথা রয়েছে। ফেরান তোরেস পিএসজিতে চলে যাওয়ার পর ৭ নম্বর জার্সিটি খালি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই নম্বরটি পরেছেন উসমান দেম্বেলে ও আঁতোয়ান গ্রিজমানও।

ফলে বার্সায় যোগ দিয়েই নিজের পছন্দের ১৬ নম্বর জার্সি পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে রোদ্রির। নতুন মৌসুমে হান্সি ফ্লিকের মাঝমাঠের মূল ভরসা হয়ে ওঠার লক্ষ্যে এই স্প্যানিশ তারকা এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

রোদ্রিবার্সেলোনাম্যানচেস্টার সিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে