Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

জুয়ার বিজ্ঞাপনে ছবি ব্যবহার, ক্ষুব্ধ এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৭:৪৩
জুয়ার বিজ্ঞাপনে ছবি ব্যবহার, ক্ষুব্ধ এমবাপ্পে

সংগৃহীত ছবি

বিশ্বকাপের উত্তেজনা শুরু হওয়ার আগেই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে ফ্রান্স । অনলাইন জুয়া প্রতিষ্ঠানের প্রচারণায় সম্মতি ছাড়া নিজেদের ছবি ব্যবহার হতে দেখে ক্ষোভে ফুঁসছেন লে ব্লুর অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেসহ একাধিক ফুটবলার। আঙুল উঠেছে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) দিকে।

ফ্রান্সের ক্রীড়া দৈনিক লেকিপের প্রতিবেদন অনুযায়ী, আইভরি কোস্টের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের  আগে জুয়া প্রতিষ্ঠান বেটক্লিক একটি প্রচারমূলক বিজ্ঞাপন প্রকাশ করে। বিজ্ঞাপনটিতে জায়গা পান জাতীয় দলের পাঁচ পরিচিত মুখ — কিলিয়ান এমবাপ্পে, রায়ান চেরকি, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে এবং দেজিরে দুয়ে।

ফরাসি গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, ফটোশুটের সময় খেলোয়াড়দের একটি বিষয়ে অন্ধকারে রাখা হয়েছিল — তাদের ছবি যে জুয়ার প্রচারণায় ব্যবহৃত হবে, তা আগে জানানো হয়নি। বিষয়টি প্রকাশ পাওয়ার পর সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন এমবাপ্পে ও তরুণ ফরোয়ার্ড চেরকি।

এটি অবশ্য প্রথমবার নয় যে ছবির স্বত্ব প্রশ্নে ফেডারেশনের মুখোমুখি হতে হয়েছে এমবাপ্পেকে। ২০২২ সালেও একই ধরনের ঘটনা ঘটেছিলো। পরিস্থিতি সামলাতে ২০২৩ সালে খেলোয়াড়পক্ষের আইনজীবী ও ফেডারেশনের মাঝে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্টদের মতে, সেই চুক্তির শর্তই এবার ভাঙা হয়েছে।

জুয়া ও অস্বাস্থ্যকর পণ্যের বিজ্ঞাপনের বিরুদ্ধে এমবাপ্পে সবসময়ই স্পষ্টভাষী। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যে পাড়ায় তিনি বেড়ে উঠেছেন, সেখানে জুয়া কতজনের জীবন তছনছ করে দিয়েছে তা তিনি নিজের চোখে দেখেছেন  এবং সেই কারণেই এ ধরনের প্রচারণায় কোনোভাবে যুক্ত হতে রাজি নন।

এমবাপ্পের আইনজীবী ডেলফাইন ভেরহেইডেনও উদ্বেগ জানিয়েছেন। তার মতে, জুয়ার বিজ্ঞাপনে ফুটবলতারকাদের মুখ ব্যবহার করা হলে তরুণ প্রজন্মের কাছে তাদের যে ইতিবাচক ভাবমূর্তি, তাতে মারাত্মক আঁচ লাগতে পারে।

ফেডারেশন অবশ্য দাবি করছে, চুক্তির বিধান মেনেই কমপক্ষে পাঁচজন খেলোয়াড়কে নিয়ে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। কিন্তু চুক্তিতে যে বিষয়টি বাধ্যতামূলক ছিল — প্রতি মৌসুমে অধিনায়ক ও ফেডারেশন সভাপতির মধ্যে বৈঠক করে সম্ভাব্য নৈতিক সংঘাতের বিষয়গুলো আগেভাগে নিষ্পত্তি করা — তা এবার হয়নি বলেই অভিযোগ।

কিলিয়ান এমবাপ্পেফ্রান্স ফুটবলইউরোপিয়ান ফুটবলজুয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise