Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

শঙ্কা উড়িয়ে ছুটছে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২১
শঙ্কা উড়িয়ে ছুটছে ম্যানসিটি

পেপ গার্দিওলার রেখে যাওয়া রাজত্ব সামলানোই যেন বিশাল এক দায়িত্ব। এনজো মারেস্কা সেদিকে খানিকটা মনোযোগ দেওয়ার আগেই ধেয়ে এলো মহাবিপদ। আর্থিক অনিয়মের সেই পুরনো অভিযোগে ম্যানচেস্টার সিটিকে সাজা শোনালেন আদালত। নানা নিষেধাজ্ঞার শঙ্কা নিয়েই চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ রাত ১টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হচ্ছে সিটিজেনরা।

সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টি প্রমাণিত হয়েছে। ইংলিশ ক্লাবটি অবশ্য রায়ের বিরুদ্ধে আপিল করেছে। চূড়ান্তভাবে কী শাস্তি হবে সেটি এখনো অনিশ্চিত।

এসবের মধ্যে প্রিমিয়ার লিগের বড় ম্যাচে লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। ম্যাচের পর মারেস্কা বলেছিলেন, বিতর্কের মধ্যেও ফুটবলারদের মাঠের খেলায় এমন পারফরম্যান্সে দারুণ খুশি তিনি, ‘গত দুই সপ্তাহের পর ফুটবলারদের জন্য এই ম্যাচ সহজ ছিল না। আমার মনে হয়, তারা পুরো পরিস্থিতিটা খুব ভালোভাবে সামলেছে। এই মুহূর্তে পুরো দলের জন্য আজকের মতো একটি জয় প্রয়োজন ছিল। এটা আমাদের কোচিং স্টাফদের জন্য ভালো। এটা খেলোয়াড়দের জন্য ভালো। এটা সমর্থকদের জন্যও ভালো। এটা ক্লাবের জন্যও ভালো।’ শেষ পর্যন্ত যদি শাস্তি পেতেই হয়, তাহলে বড় ধাক্কা খাবে সিটিজেনরা। থাকবে না অনেক শিরোপা, আর্থিক ক্ষতি হবে বিশাল। সবচেয়ে বড় আতঙ্ক প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শঙ্কা! এই আতঙ্ক মাথায় নিয়েই লিগ পর্বের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নামছে সিটি। ঘরের মাঠে পিএসজিকে আতিথেয়তা দেবেন আর্লিং হলান্ডরা। দুদলই এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। গোল ব্যবধানে এগিয়ে থেকে পিএসজি আছে তালিকার শীর্ষে, সিটি অষ্টম স্থানে। সিটি অবশ্য লিগ ও প্রিমিয়ার লিগ মিলিয়ে আছে অপরাজিত, আছে লিগের শীর্ষেও। তবে পিএসজি ফ্রেঞ্চ লিগে রীতিমতো ধুঁকছে। এই মুহূর্তে তারা আছে ষষ্ঠ স্থানে।

সিটি-পিএসজি মুখোমুখি লড়াইয়ে এগিয়ে সিটিজেনরা। সাত দেখায় চারবার জিতেছে সিটি, দুই জয় পিএসজির। সবশেষ দুই দলের দেখা হয়েছিল গত বছর। নাটকীয় সেই ম্যাচে নিজের মাঠে ৪-২ গোলের জয় পেয়েছিল পিএসজি।

সিটি স্কোয়াডে নেই তেমন একটা ইনজুরি সমস্যা। নিকো ওরেলি ও আতোইন সেমেইনোর সুস্থ হয়ে ওঠা বেশ স্বস্তি দিচ্ছে মারেস্কাকে। হলান্ড, ফের্নান্দেস, চেরকিরাও আছেন দারুণ ফর্মে।

ম্যানসিটিপিএসজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন