আর্জেন্টিনার জার্সিতে মেসির যত কীর্তি

সংগৃহীত ছবি
সর্বকালের সেরাই মানা হয় লিওনেল মেসিকে। সেখানে আর্জেন্টিনার জার্সিতে প্রায় সব রেকর্ড যে তারই হবে, সেটাই স্বাভাবিক। দেখে নেওয়া যাক দেশের জার্সিতে এই কিংবদন্তির কীর্তিগুলো।
২০৭
আর্জেন্টিনার হয়ে খেলেছেন রেকর্ড ২০৭ ম্যাচ। তিনি মাঠে ছিলেন ১৭ হাজার ১২০ মিনিট। সবচেয়ে বেশি ১৫টি করে ম্যাচ খেলেছেন ব্রাজিল, প্যারাগুয়ে ও চিলির বিপক্ষে।
১৮
আর্জেন্টিনার জার্সিতে ২০২২ সালে করেছিলেন ১৮ গোল। এক পঞ্জিকাবর্ষে মেসির চেয়ে বেশি গোল নেই আর কোন আর্জেন্টাইনের।
১২৫
দেশের হয়ে করেছেন রেকর্ড ১২৫ গোল। সবচেয়ে বেশি ১১ গোল করেছেন বলিভিয়ার বিপক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ ৭টি করে গোল ইকুয়েডর ও ভেনেজুয়েলার সঙ্গে।
৪৫
আর্জেন্টিনার হয়ে গোল পেয়েছেন ৪৫টি দেশের বিপক্ষে। আর্জেন্টিনার জার্সিতে ২০২২ সালে প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে একাই করেছিলেন ৫ গোল।
২
দুটি বিশ্বকাপে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। হয়েছেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৬ বার ম্যান অব দ্য ম্যাচ।
৩৪
রেকর্ড ৬ বিশ্বকাপে খেলেছেন সবচেয়ে বেশি ৩৪ ম্যাচ। বিশ্বকাপে জিতেছেন সবচেয়ে বেশি ২৩ ম্যাচ। বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ২১ গোল তার।
১১
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ হ্যাটট্রিক ১১টি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ ৩১টি গোল তার।
জাতীয় দলে বড় শিরোপা
ফিফা বিশ্বকাপ: ২০২২
কোপা আমেরিকা: ২০২১, ২০২৪
ফিনালিসিম): ২০২২
অলিম্পিক স্বর্ণপদক: ২০০৮







