মর্নিং স্টার

ইন্দোনেশিয়ার বিপক্ষে খুব বড় স্কোর দাঁড় করাতে পারেনি তারা। শঙ্কা ছিল অপ্রত্যাশিত এক হারেরও। তবে নারী এশিয়া কাপের শুরুটা শেষ পর্যন্ত জয় দিয়েই শুরু করল বাংলাদেশের মেয়েরা। গ্রুপের প্রথম ম্যাচে নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করল বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান করে বাংলাদেশ। জবাবে নাহিদার ১৫ রানে ৩ উইকেটের সুবাদে ইন্দোনেশিয়াকে ৫৮ রানে রানে অলআউট করে বাংলাদেশ। ৭১ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।







