সোনার হাঁস শিকার সৌম্য'র
- ইয়ামিনের জোড়া আঘাত

সংগৃহীত ছবি
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই টালমাটাল বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় ওভারেই আফগান পেসার ইয়ামিন আহমেদজাই হেনেছেন জোড়া আঘাত। ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪ রান।
দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে তানজিদ হাসান তামিম আউট হয়েছেন ইয়ামিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। ঠিক পরের বলেই সৌম্য সরকার প্লেইড অন। অফস্টাম্পের একটু বাইরের বলে আড়াআড়ি ব্যাট চালাতে গিয়ে বল টেনে আনেন স্টাম্পে। জিম্বাবুয়ের বিপক্ষে ৯ রানে আউট হওয়ার পর আফগানদের বিপক্ষে প্রথম বলেই শুন্য রানে আউট হলেন সৌম্য, তাতে প্রলম্বিত হল তার দুঃসময়। আন্তর্জাতিক ক্রিকেটে এক দশকের বেশি সময় কাটিয়েও প্রতিভার প্রকাশ ঘটাতে না পারা সৌম্য'র একের পর এক সুযোগ প্রাপ্তিতে ক্রিকেটভক্তরা অবাক আর সেই সুযোগ নষ্টের ধারাবাহিকতা দেখে হতাশও।
ফাইনালে উঠতে হলে এই ম্যাচে আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হবে বাংলাদেশকে।



