Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

দর্শকদের জন্য বিসিবি সভাপতির যুগান্তকারী উদ্যোগ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৪:৪১
দর্শকদের জন্য বিসিবি সভাপতির যুগান্তকারী উদ্যোগ

এবার দর্শকদর জন্য উদ্যোগ নিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার হলেন দর্শকরা। অথচ, যুগের পর যুগ এই দর্শকরাই অবহেলিত হয়ে আসছেন। টিকিট কাটা থেকে শুরু করে মাঠে প্রবেশ এবং গ্যালারিতে বসে খেলা দেখা- সবক্ষেত্রেই দর্শকরা বাজে অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন। তারপরও প্রিয় দলের সমর্থনে মাঠে না গিয়ে থাকতে পারেন না ক্রিকেটপ্রেমী জনতা। সেইসব দর্শকদের জন্য এবার যুগান্তরকারী উদ্যোগ নিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।

আগামীকাল ১৭ এপ্রিল থেকে মিরপুরে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এই সিরিজ থেকেই মাঠে খেলা দেখতে আসা দর্শকদের অভিজ্ঞতা এবং সুবিধা-অসুবিধা সরাসরি শুনবেন বিসিবি সভাপতি তামিম। এক ভিডিওবার্তায় তিনি নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আমি তামিম ইকবাল। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক কিছু নিয়ে কাজ করি। প্লেয়ার, স্টাফ, কোচিং স্টাফ, আমাদের এমপ্লয়িদের নিয়ে কাজ করি। তাদের সুযোগ সুবিধা কী আছে এসব নিয়ে চিন্তিত থাকি। খেলোয়াড়রা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা এটা নিয়ে আলোচনা করি। স্টাফরা কোনো সমস্যা সম্মুখীন হচ্ছে কিনা এটা নিয়ে আলোচনা করি।’

তিনি বলেন, ‘কিন্তু এতগুলো বছর ধরে কোনো সময়ই আমাদের সবচেয়ে বড় স্টেকহোল্ডার, যারা আমাদের ফ্যান, যে দর্শকরা মাঠে খেলা দেখতে আসেন, তাদের সুযোগ সুবিধা নিয়ে তাদের সাথে কখনও কথা বলি না বা কথা বলার চেষ্টাও করি না। আমি এ জিনিসটা পরিবর্তন করতে চাই। আমি চাই একজন দর্শক যখন আমাদের মাঠে, তার মাঠে খেলা দেখতে আসবেন তার অভিজ্ঞতাটা অভিজ্ঞতার মতোই হোক। সে যেন বাসায় গিয়ে বলতে পারে চমৎকার পরিবেশে আজ আমার নিজের দলের খেলা দেখেছি।’

নিউজিল্যান্ড সিরিজ থেকে কীভাবে দর্শকদের সঙ্গে কথা বলবেন, সেই উপায়ও জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘আপনারা যখন মাঠে আসবেন, গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে সিটে বসা পর্যন্ত, পানি খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকা থেকে নিয়ে সব কিছুর অভিজ্ঞতা আপনাদের থেকে জানতে চাই আমি। একসাথে তো সবাইকে ডেকে কথা বলতে পারব না। তবে আমরা যে জিনিস এখন থেকে করব- র‍্যান্ডমলি ৫-১০ জন বেছে নিয়ে আমি নিজে তাদের সাথে বসব, তাদের অভিজ্ঞতা জানতে চাইব। কী কী সমস্যা হচ্ছে, কী কী জিনিস ভালো করতে পারি, কোন জায়গায় আরও উন্নতি লাগবে। ইনশাআল্লাহ ১৭ তারিখ প্রথম ম্যাচ থেকেই শুরু করব।’

তবে শুধু তামিম নন, দর্শকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পেতে বিসিবির কর্মীরাও প্রতিটি গ্যালারিতে সক্রিয় থাকবেন। বিসিবি সভাপতির ভাষায়, ‘আমাদের স্টাফরা বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন সময় যাবে, র‍্যান্ডমলি মানুষের সাথে কথা বলবে এবং এসে আমাকে রিপোর্ট করবে। আশা করি এভাবে অনেকের অভিজ্ঞতা আমরা জানতে পারব। কোন জায়গায় উন্নতি করলে বাংলাদেশ দলের খেলা দেখার অভিজ্ঞতাকে মেমোরি বানাতে পারব। পরের ম্যাচ থেকেই শুরু করব। এবং সামনের হোম সিরিজগুলোতে আপনাদের সুযোগ সুবিধা দিতে চাই। আপনারা সবাই প্রথম ম্যাচে মাঠে আসবেন, আপনার দলকে সাপোর্ট করবেন এবং আপনার অভিজ্ঞতা আমাদের শেয়ার করবেন, যাতে আমরা আরও উন্নতি করতে পারি। সবার সাথে দেখা হবে।’

তামিম ইকবালবিসিবি সভাপতিনিউজিল্যান্ড সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ