Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

কৌশল বদলেই স্টার্কের সাফল্য

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:২৩
কৌশল বদলেই স্টার্কের সাফল্য

সংগৃহীত ছবি

প্রথম টেস্টে প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারেননি। মিচেল স্টার্ক স্বরূপে ফিরলেন ম্যাকাই টেস্টে। তার বিধ্বংসী বোলিংয়েই প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। ১২ রানে ৬ উইকেট নেওয়া স্টার্ক জানিয়েছেন, কৌশল বদলে মাঠে নামাতেই সাফল্য এসেছে।

আজ প্রথম ওভার থেকেই স্টার্ক ছিলেন দুর্দান্ত ফর্মে। মাত্র ২২ বলে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৯তম ফাইফার পূর্ণ করেছেন এই পেসার। লাঞ্চের বিরতিতে যাওয়ার সময় তিনি মুখোমুখি হলেন ফক্স ক্রিকেটে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা স্ত্রী অ্যালিসা হিলির।

অজি নারী দলের সাবেক এই অধিনায়কের প্রশ্নের বিপরীতে স্টার্ক বলেন, ‘গত সপ্তাহে আমরা নিশ্চিতভাবেই নিজেদের সেরা ছন্দে ছিলাম না। তবে এই পিচে শুরুতে বল করার সুযোগটা কাজে লাগানো গেছে।’

ডারউইনে বাংলাদেশের কাছে হেরে অস্ট্রেলিয়া বেশ ব্যাকফুটে চলে গিয়েছিল। দ্বিতীয় টেস্টের আগে নিজেদের পরিকল্পনা বা কৌশলে কোনো পরিবর্তন আনা হয়েছিল কি না সেই প্রশ্নে স্টার্ক বলেন, ‘কুইন্সল্যান্ডের অনেক খেলোয়াড়ই বলেছেন– এই পিচ অনেকটা গ্যাবার মতোই। তাই প্রথম সেশনেই ছয়টি উইকেট পাওয়া অবশ্যই দারুণ ব্যাপার। আর ব্যাটিং লাইনআপের ক্ষেত্রে ছোটখাটো বিষয় ছিল, হাফ-ভলিগুলো তখনই কার্যকর হয় যখন বল সোজা ব্যাটে আসে না।’

যে কৌশলে সাফল্য পেয়েছেন স্টার্ক, ‘আমাদের বলের লেন্থ আরেকটু এগিয়ে রাখতে হয়েছিল। প্রথম টেস্টে তারা বেশ ধৈর্য ধরে খেলে এবং সত্যিই ভালো ব্যাটিং করেছিল। তাই এবার আমরা বলের লেন্থ আরেকটু এগিয়ে রাখার চেষ্টা করেছি, বাউন্সার বেশি ব্যবহার করেছি এবং ক্যাচগুলো ঠিকঠাক লুফে নিয়েছি। সবমিলিয়ে এখন পর্যন্ত কৌশলটা ভালোই কাজ করেছে।’

দলের পক্ষ থেকে যে নির্দেশনা ছিল স্টার্কদের প্রতি, ‘আমাদের কিছু বাউন্সার করার নির্দেশনা ছিল। আমার মনে হয় আমরা এখন পর্যন্ত সেই লক্ষ্যটা ভালোভাবে পূরণ করতে পেরেছি।’

 

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise