ভারত সফরে তামিম সঙ্গে শানিয়ান
ক্রীড়া প্রতিবেদক

ছবি: আগামীর সময়
বিসিবির বোর্ড সভার পরদিনই ভারত সফরে গেছেন তামিম ইকবাল। এই সফরের মূল উদ্দেশ্য হলো বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের আধুনিক সেন্টার অব এক্সেলেন্স পরিদর্শন করা।
পূর্বাচলে বিশ্বমানের ক্রিকেট এক্সেলেন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিসিবির। সেই প্রকল্পের জন্য ভারতের আধুনিক অবকাঠামো, প্রশিক্ষণ ব্যবস্থা, জিম, স্পোর্টস সায়েন্স ও বায়োমেকানিক্স সুবিধা কাছ থেকে দেখবেন তামিম।
এছাড়া সফরে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য বাংলাদেশ-ভারত সিরিজ নিয়েও আলোচনা হতে পারে। তবে সিরিজ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত দুই দেশের সরকারের অনুমোদনের ওপর নির্ভর করবে।
তামিমের সঙ্গে এই সফরে রয়েছেন বিসিবির পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম। সফর শেষে পূর্বাচল প্রকল্প ও সম্ভাব্য সিরিজ নিয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।






