Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দুর্গম চরে প্রসূতির ভরসা রিমা
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

মিরাজের সমালোচনায় কাইফ-জাদেজা

‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:২৪
‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

সালমানকে রানআউট করছেন মিরাজ। ছবি: সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডেতে পাত্তাই পায়নি বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরেছে ১২৮ রানের বড় ব্যবধানে। তবে ম্যাচ ছাপিয়ে বড় হয়ে উঠেছে মেহেদী হাসান মিরাজের ৩৯তম ওভারে সালমান আলী আগাকে রানআউট করাটা। উঠছে ‘স্পোর্টসম্যানশি’ নষ্ট হওয়ার ব্যাপারও।


ঘটনাটা খুব কাছ থেকে দেখেছেন লিটন দাস। সালমানের সঙ্গে তর্কও করছিলেন তিনি। সম্প্রচারকারী চ্যানেলে এ নিয়ে লিটন বললেন, ‘প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটা আন্তর্জাতিক ম্যাচ। নিয়মে আছে আউট, এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যে যার ব্যক্তিগত মতামত দিতে পারে। তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাছে মনে হয়েছে আউট।’


পাকিস্তানি ইনিংসের ৩৯তম ওভারে মোহাম্মদ রিজওয়ানের একটা শট পা দিয়ে থামিয়ে দেন মিরাজ। তাকে তখন আড়াল করার চেষ্টা করেন নন স্ট্রাইকে থাকা সালমান। তখন সালমান–মিরাজ দুজনই বলের দিকে হাত বাড়ান, তবে মিরাজই তা আগে তুলে আন্ডার আর্ম থ্রোতে ভেঙে দেন স্টাম্প। পপিং ক্রিজ থেকে অনেকটা বাইরে তখন সালমান। নিয়ম অনুযায়ী বাংলাদেশ আপিল করলে রানআউট হন সালমান।


এতে দোষের কিছু দেখছেন না বাংলাদেশের স্পিন বোলিং কোচ ও পাকিস্তানের সাবেক তারকা মুশতাক আহমেদও। সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘মিরাজ ভেবেছে তাকে রানআউট করবে। সালমান কী করছে, সে নিশ্চিত ছিল না। আমার মনে হয় না মিরাজ কোনো ভুল করেছে।’

সালমানের আউট নিয়ে নিজের এক্স হ্যান্ডলে ভারতীয় সাবেক তারকা মোহাম্মদ কাইফ লেখেন, ‘তরুণ খেলোয়াড়রা মনে রাখবে, বিশ্বকাপ ফাইনাল ঝুঁকিতে থাকলেও কখনো বাংলাদেশ অধিনায়কের মতো কাজ করবে না। খেলাধুলা ন্যায্যতার সঙ্গে না হলে তা খেলাধুলা নয়।’


ভারতীয় সাবেক তারকা অজয় জাদেজা লেখেন, ‘অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট থেকে সালমান আগার বিতর্কিত রানআউট—মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করাটা অপরাধ। সব দলেরই অতিরিক্ত সতর্ক থাকা দরকার বাংলাদেশের বিপক্ষে খেলার সময়।’


সংবাদ সম্মেলনে আসা সালমান আলীকে প্রশ্নটা শুনতে হয়েছে কয়েকবার। তিনি জানালেন ,‘আমি সব সময় আইন অনুসরণ করতে চাই। তবে এটা স্পোর্টসম্যানশিপ স্পিরিটের ব্যাপার হলে এটাকেই ওপরে রাখতে হবে। যদি আমার দৃষ্টিভঙ্গি জানতে চান, আমি হয়তো অন্য কিছু করতাম।’


মেজাজ হারিয়ে, গ্লাভস আর হেলমেট মাটিতে ছুড়ে মেরেছিলেন সালমান। এটাকে ‘হিট অব দ্য মোমেন্টে’ বলেছেন তিনি। তবে মিরাজদের প্রতি কোনো অভিমান নেই বলেও নিশ্চিত করলেন তিনি, ‘এখনো কথা হয়নি (মিরাজের সঙ্গে), তবে হবে। চিন্তার কিছু নেই, ঠিকঠাক আছে সব।’

পাকিস্তানসালমানমেহেদী হাসান মিরাজ
    শেয়ার করুন:
    Advertisement
    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১২

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১৭

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:৪৭

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫১

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ১৫:৫৫

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    ২২ আগস্ট ২০২৬, ১৮:৪১

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫২

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    ২২ আগস্ট ২০২৬, ২১:৪৭

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৪৮

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ২২ আগস্ট ২০২৬, ২১:৩৪

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ২২ আগস্ট ২০২৬, ১৯:০৬

    বিএনপি আমলেই কোণঠাসা বিএনপিপন্থী আমলারা

    বিএনপি আমলেই কোণঠাসা বিএনপিপন্থী আমলারা

    ২৩ আগস্ট ২০২৬, ০৭:৩০

    advertiseadvertise