Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নান্নু, তালিকায় বুলবুলের পরিচালকরাও

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৫:৪২
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নান্নু, তালিকায় বুলবুলের পরিচালকরাও

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিবচালক নির্বাচিত হয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু।

বিসিবি নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড থেকে পদত্যাগ করা দুই পরিচালক টিকেছেন ক্লাব ক্যাটাগরিতে। মনোনয়নপত্র তুলেও শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিয়েছেন মোহাম্মদ লুৎফর রহমান বাদল। এ ছাড়া চট্টগ্রাম থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হচ্ছেন মিনহাজুল আবেদীন নান্নু।

বিসিবি নির্বাচনে সবচেয়ে আলোচিত অংশ ক্যাটাগরি-২, যেখানে ক্লাবের কাউন্সিলররা নির্বাচন করে থাকেন। চূড়ান্ত নাম ঘোষণার আগে এই ক্যাটাগরি থেকে ১৮ জন মনোনয়নপত্র তুলেছিলেন। রবিবার লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান ও ওল্ড ঢাকা ক্রিকেটার্স ক্লাব থেকে মনোনয়ন পাওয়া মোহাম্মদ মাহমুদ উর রহমান নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেন। তবুও আছে ১৬ জনের নাম।

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে নেই ফারুক, আছেন তামিম

১৭ মে ২০২৬

ক্যাটাগরি-২-তে ১২ পদের বিপরীতে ১৬ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। এই ১৬ জনের মধ্যে উত্তরা ক্রিকেট ক্লাবের ফৈয়াজুর রহমান মিতু ও টাই স্টেট ক্রিকেটার্স থেকে মনোনয়ন পাওয়া আমজাদ হোসেন আমিনুল ইসলামের বোর্ডের পরিচালক ছিলেন।


ক্যাটাগরি-১-এ চট্টগ্রাম বিভাগ থেকে নাম প্রত্যাহার করেছেন ফেনী জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন কেনা শরীফুল ইসলাম। এতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে নান্নু এবং লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে মঈন উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

১৩ মে ২০২৬

এই ক্যাটাগরিতে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগে নির্বাচন হতে যাচ্ছে। খুলনা বিভাগে খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে শফিকুল আলম, যশোর জেলা ক্রীড়া সংস্থা থেকে শান্তনু ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা থেকে আব্দুছ ছালাম নির্বাচন করবেন।


বরিশাল বিভাগে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান ও ভোলা জেলা ক্রীড়া সংস্থা থেকে মুনতাসির আলম চৌধুরী নির্বাচন করবেন। 

মিনহাজুল আবেদীন নান্নুআমিনুল ইসলাম বুলবুলবিসিবি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise