১৫৫ তম ওয়ানডে ক্রিকেটার আলিস

সংগৃহীত ছবি
বাংলাদেশের হয়ে ১৫৫তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে আলিস আল ইসলাম এর। রহস্য স্পিনার হিসেবে পরিচিতি পাওয়া এই ডানহাতি স্পিনার এর আগে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাংলাদেশের হয়ে, জাপানে এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে।
টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে ৪ ওভারে ১৮ রানে ১ উইকেট পান। ৫০ ওভারের সংস্করণেও ভালো করছিলেন আলিস। গত মাসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে এই সংস্করণের ম্যাচে ১০ ওভারে ৩৫ রানে ৩ উইকেট নেন। ৫০ ওভারের টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে সর্বশেষ আসরেও সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আলিস। ১০ ম্যাচে ২৪ উইকেট নেন।
ক্যারিয়ারের শুরুতে আলিস বিতর্কিত বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। ২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডায়নামাইটস এর হয়ে রংপুর রাইডার্স এর বিপক্ষে অভিষেকেই করেছিলেন হ্যাটট্রিক, তবে ঐ ম্যাচেই তার বোলিং নিয়ে অভিযোগ জানিয়েছিল রংপুর। এরপর চোট, বিরতি,পূনর্বাসন সবকিছুর পর জাতীয় দলের সীমানায় আসেন দক্ষিণ আফ্রিকায় 'এ' দলের সফরে। সেখান থেকে পাওয়া সাফল্যে ভর করে মাথায় উঠল ওয়ানডে ক্যাপ।



