Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শুরুর সুবাস

৭ সারথি

বাজেটে ধনী-দরিদ্রের ব্যবধান কমাতে চেয়েছিলেন তাজউদ্দীন

agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:৩৭
বাজেটে ধনী-দরিদ্রের ব্যবধান কমাতে চেয়েছিলেন তাজউদ্দীন

তাজউদ্দীন আহমদ (২৩ জুলাই ১৯২৫ – ৩ নভেম্বর ১৯৭৫)

মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১৯৭২ সালের ৩০ জুন প্রথম বাজেট ঘোষণা করেছিলেন  স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী হিসেবে। ১৯৭২-৭৩ অর্থবছরের সে বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। পরপর তিনটি বাজেট দিয়েছিলেন তিনি। পরিকল্পনামন্ত্রীর দায়িত্বেও ছিলেন। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি হয় তার সময়েই। আত্মনির্ভরশীল এক বাংলাদেশের স্বপ্ন দেখতেন তাজউদ্দীন, বাজেটেও ছিল তার প্রতিফলন।

স্বাভাবিকভাবেই, স্বাধীনতার পর প্রথম বাজেটের কেন্দ্রে ছিল যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন ও পুনর্বাসন । ’৭৪-এর দুর্ভিক্ষে সারা দেশ যখন জেরবার, সে বছরের ২৬ অক্টোবর অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি।

‘তাজউদ্দীন আহমদের অর্থনৈতিক পরিকল্পনা’ গ্রন্থে ড. মো. কামাল হোসেন লিখেছেন ‘তাজউদ্দীন আহমদ জাতির অর্থনৈতিক মুক্তির জন্য যে তিনটি জাতীয় বাজেট এবং একটি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেন, তাতে কেবল ধনী-দরিদ্রের বৈষম্য কমানোর চেষ্টাই করেননি, গ্রাম ও শহর, সদর ও মফস্বল এলাকার মধ্যেও বৈষম্য কমানোর চেষ্টা এবং উন্নয়নে সমান গুরুত্ব প্রদান করেন।’ বলা হয়ে থাকে, তার বাজেটগুলো ছিল সুলিখিত এবং উপস্থাপনগুণে খুবই চমৎকার।

আত্মনির্ভরশীল বাংলাদেশের স্বপ্ন দেখতেন তিনি, বাজেটেও ছিল তার প্রতিফলন

গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে জন্মেছিলেন তাজউদ্দীন আহমদ। সময়টা ১৯২৫ সালের ২৩ জুলাই। ম্যাট্রিকুলেশন পাস করেছিলেন ১৯৪৪ সালে ঢাকার সেন্ট গ্রেগরি’জ হাই স্কুল থেকে। আর আইএ পাস করেছিলেন ১৯৪৮ সালে। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন অর্থনীতিতে স্নাতক (সম্মান) ডিগ্রি। ১৯৬৪ সালে আইনশাস্ত্রে ডিগ্রি লাভ করে ঢাকায় আইন ব্যবসা শুরু করেন। একই বছর প্রাদেশিক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৬৬ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি লাহোরে যে সর্বদলীয় নেতৃসম্মেলনে শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করেন, সেই সম্মেলনে তিনিও যোগদান করেন। ১৯৬৮ সালে জেলে থাকা অবস্থাতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন। ’৬৯-এর গণঅভ্যুত্থানের পর জেল থেকে মুক্তি পান। ১৯৭০ সালে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর ৩ নভেম্বর তাজউদ্দীন সহ ৪ জাতীয় নেতাকে ঢাকা পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায়  হত্যা করা হয়।

মুক্তিযুদ্ধশুরুর সুবাসতাজউদ্দীন আহমদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!