আগামীর সময়

জাবেরের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে

জাবেরের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে

সংগৃহীত ছবি

শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আন্দোলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারা।


তিনি বলেন, আবদুল্লাহ আল জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিন্দা জানিয়ে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন।

ফেইসবু স্ট্যাটাসে তাসনিম জারা লেখেন, ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জুলাই বিপ্লবের নায়কদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকার ও আগামী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। শহীদ শরীফ ওসমান হাদির বিচার প্রক্রিয়ায় ধীরগতি অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে সন্দেহের জন্ম দিয়েছে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জাবেরের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বিপ্লবীদের রক্ত ও ত্যাগ যেন বৃথা না যায়। ইনকিলাব মঞ্চের সকল ন্যায্য দাবির প্রতি আমার পূর্ণ সমর্থন রইলো।

    শেয়ার করুন: