ফেসবুকে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা
অনলাইন ডেস্ক

আকস্মিক প্রযুক্তিগত বিভ্রাটের কারণে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ওয়েব ভার্সনে ঢুকতে পারছেন না অনেক ব্যবহারকারী।
আজ রবিবার দুপুর দেড়টার পর থেকে এ জটিলতা তৈরি হয়।
অন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকের ব্যবহারকারীরা বলছেন, বিশ্বজুড়ে ব্যবহারকারীরা ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুকে লগইন করতে পারছেন না। সেইসঙ্গে নিউজ ফিডের ধীরগতির মতো সমস্যাও হচ্ছে।
কিছু ব্যবহারকারী মেসেঞ্জার পরিষেবার মাধ্যমে ছবি ও ভিডিও আপলোড করতে বা বার্তা পাঠাতেও সমস্যার সম্মুখীন হয়েছেন।
ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা এখনও এই প্রযুক্তিগত বিভ্রাটের কারণ ব্যাখ্যা করে বা পরিষেবা সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের সময়সীমা জানিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।




