রাষ্ট্রপতি নির্বাচন না যেন পিকনিক হচ্ছে : তাজনুভা জাবিন
আগামীর সময় ডেস্ক

তাজনুভা জাবিন। ছবি: ফেসবুক থেকে
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সমালোচনা করেছেন রাজনৈতিক প্ল্যাটফর্ম অলটারনেটিভসের নেত্রী ডা. তাজনুভা জাবিন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেছেন, ‘মনে হচ্ছে সংসদে রাষ্ট্রপতি নির্বাচন না, পিকনিক হচ্ছে। সরকার-বিরোধীদলের ঐতিহাসিক মুহূর্তের ভোট দেওয়া দেখে আমার অন্তত তাই মনে হচ্ছে।’
তিনি লিখেছেন, ‘গণতন্ত্রকে বুড়া আঙ্গুল দেখানো এই নাটক চোখের লজ্জায় একটু অনাড়ম্বরভাবেও করা যেতো। মির্জা সাহেবের যে গ্রহণযোগ্যতা উনি এমনিই ৭০ অনুচ্ছেদের সংস্কারসহও নির্বাচিত হতেন। ভোট না, সরকার আর বিরোধীদলের সংসদ সদস্যরা মিলে গণতন্ত্রের দুই গালে দুইটা চড় দিলেন। কি কুৎসিত দেখা গেল, বুঝবেন না।’






