জামায়াতের পক্ষে ভোট চেয়ে হাতে টাকা গুঁজে দিলেন শাহরিয়ার কবির

ভিডিও থেকে
টকশো ব্যক্তিত্ব শাহরিয়ার কবির সাম্প্রতিক সময়ে নানা কারণেই আলোচনায় এসেছেন। বিভিন্ন বিতর্কিত মন্তব্য নিয়েও সামাজিক মাধ্যমেও বেশ চর্চা হয়েছে। তবে এবার তিনি সামাজিক মাধ্যমে এলেন নতুন করে আলোচনায়। জামায়াতের পক্ষে ভোট চাইতে গিয়ে তিনি একজন পান সিগারেট বিক্রেতা হকারের হাতে টাকা গুঁজে দেন। আর এই ভিডিও এখন সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফরমে রীতিমতো ভাইরাল।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, একজন হকারের সঙ্গে তিনি কথা বলছেন। শাহরিয়ার পান সিগারেট বিক্রেতাকে জিজ্ঞেস করেন, ‘ব্যবসা কেমন হচ্ছে?’ ওই পান সিগারেট বিক্রেতা জবাব দেন, ‘মোটামুটি।’ শাহরিয়ার কবির ফের জিজ্ঞেস করেন, ‘মোটামুটি কেন?’ বিক্রেতা বলেন, ‘দেশের পরিস্থিতি ভালো না।’ শাহরিয়ার কবির ফের জিজ্ঞেস করেন, ‘দেশের পরিস্থিতি ভালো না কেন, কী হইছে?’ বিক্রেতা বলেন, ‘সবাই খুব ভয়ের মধ্যে, আতঙ্ক।’ শাহরিয়ার কবির বলেন, ‘আতঙ্ক কেন? কী ভয়, আমরা তো আপনাদের জন্যই।’ ওই বিক্রতা বলেন, ‘নতুন সরকার আইলে বোঝা যাইব, সরকার নাই বোঝেন না?’
ওই কথোপথনে আরো দেখা যায়, শাহরিয়ার কবির বলছেন, ‘সরকার হিসেবে কোন সরকার ভালো?’ ওই পান বিক্রেতা বলেন, ‘আইলে না কওন যাইব।’ শাহরিয়ার কবির ফের জিজ্ঞেস করেন, ‘কোনটা চান ভালো?’ ওই পান সিগারেট বলেন, ‘আমরা তো চাই দেশ ভালো চলুক।’ এরপর আবার শাহরিয়ার কবির বলেন, ‘কোন সরকার হলে ভালো চলবে?’
এরপর তিনি বলতে থাকেন, ‘আমরা মুসলমান, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে ভালো করার?’ ওই বিক্রেতা বলেন, না।’ এরপর তিনি তাকে প্রশ্ন করেন, রিযিকের মালিক কে?’ ওই হকার বলেন, আল্লাহ।’ শাহরিয়ার কবির বলেন, আপনার সঙ্গে আমার আবার দেখা হবে, এর মালিক কে আল্লাহ তাই না?’
শাহরিয়ার কবির বলেন, ‘যে (আল্লাহ) এটা বলছে তার বাইরে গিয়ে দেশ চললে ভালো হবে?’ ওই হকার বলেন, না।’ এরপর শাহরিয়ার কবির তাকে বলেন, ‘কবরে বেশিদিন বাঁচবেন নাকি দুনিয়ায়?’ ওই পান সিগারেট বিক্রেতা বলেন, ‘কবরে।’ শাহরিয়ার কবির হেসে বলেন, ‘কোন জায়গায় ভালো থাকতে হবে, কবরে না বাইরে?’ ওই ব্যক্তি উত্তর দেন, ‘কবরে।’ এরপর শাহরিয়ার কবির বলেন, ‘আমাদের কবরে ভালো থাকতে হবে তাইও না?’
এই কথোপথনের শেষ মুহূর্তে শাহরিয়ার কবির তার ওয়ালেট থেকে ১ হাজার টাকার নোট বের করেন। এরপর সেটা ভাঁজ করে ওই পান সিগারেট বিক্রেতার হাতে সেটা গুঁজে দেন।
সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা শাহরিয়ার কবিরের সমালোচনায় মুখর হয়েছেন।

