আপনার জিজ্ঞাসা
অসুস্থতার জন্য রোজা রাখতে না পারলে করণীয় কী?
অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি
প্রশ্ন : আমার মা অপারেশনের রোগী হওয়ায় ১০ বছর ধরে রোজা রাখতে অক্ষম। পেট খালি হলেই পেটে মারাত্মক ব্যথা হয়। এ অবস্থায় তাঁর রোজার বিধান কী? উল্লেখ্য, প্রতিবছর তিনি রোজার ফিদিয়া আদায় করে আসছেন। এ অবস্থায় তাঁর ফিদিয়া আদায় হয়েছে কি?
-আনোয়ার হোসেন মানিক, নোয়াখালী
উত্তর : আপনার মা প্রতিবছর রমজান শুরু হওয়ার (আগের মতো) ফিদিয়া আদায় করলে তাঁর জন্য যথেষ্ট হবে। তবে শারীরিক সুস্থতা ফিরে এলে অতীতের রোজা কাজা করতে হবে। (সুরা : বাকারা, আয়াত : ১৮৪, রদ্দুল মুহতার : ২/৪২৭, এমদাদুল ফাতাওয়া : ২/১৫০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৪৫৬)।

