আজকের নামাজের সময়সূচি (১৭ মার্চ)

প্রতীকী ছবি
ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ও ইসলামী বিধান হচ্ছে নামাজ। ইসলামের পঞ্চ স্তম্ভের দ্বিতীয়টি হলো নামাজ পড়া। আল্লাহতাআলা পবিত্র কোরআনে এই নামাজের ব্যাপারে বিভিন্নভাবে গুরুত্বারোপ করেছেন এবং বিচিত্ররূপে নামাজের তাগিদ করেছেন।
আল্লাহতাআলা কোরআন কারিমে বলেন, ‘আর তোমরা আমার স্মরণোদ্দেশ্যে নামাজ কায়েম করো।’ (সুরা-২০ তহা, আয়াত: ১৪)। যথাসময়ে নামাজ আদায় করার প্রতিও গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহতাআলা ঘোষণা করেন ‘নিশ্চয় নামাজকে ঈমানদারের জন্য নির্ধারিত সময়ে (আদায় করা) আবশ্যক কর্তব্য করা হয়েছে।’ (সুরা নিসা : আয়াত ১০৩)
আজ মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭। চলুন দেখে নেওয়া যাক আজকের নামাজের সময়সূচি :
ফজর- ৪:৫১ মিনিট।
জোহর- ১২:১০ মিনিট।
আসর- ৪:২৮ মিনিট।
মাগরিব- ৬:১১ মিনিট।
এশা- ৭:২৪ মিনিট।
আগামীকাল ফজর- ৪:৫০ মিনিট।
আজ সূর্যাস্ত- ৬:০৮ মিনিট।
সূর্যোদয়-৬.০৫ মিনিট।
ঢাকায় আজকের ইফতারের সময়সূচি - ৬:১০ মিনিট।
আগামীকাল তাহাজ্জুদ ও সেহরির শেষ সময়- ৪:৪৯ মিনিট।
এই সময় শুধু ঢাকার জন্য প্রযোজ্য। অন্য বিভাগের সঙ্গে সামান্য তারতম্য আছে।
তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

