আগামীর সময়

আপনার জিজ্ঞাসা

কয়েল বা আগরবাতির ধোঁয়া নাকে গেলে রোজা ভেঙে যাবে?

কয়েল বা আগরবাতির ধোঁয়া নাকে গেলে রোজা ভেঙে যাবে?

প্রতীকী ছবি

প্রশ্ন : অনেক সময় দোয়া মাহফিল ইত্যাদিতে আগরবাতি জ্বালানো হয়। অনেকে আবার সকালবেলা দোকানে সুগন্ধি ছড়ানোর জন্য আগরবাতি ব্যবহার করেন। আবার মশার যন্ত্রণায় দিনের বেলাও কয়েল জ্বালানোর প্রয়োজন পড়ে। কিন্তু রোজার দিন হওয়ায় এসব কাজ নিয়ে মনে সন্দেহের সৃষ্টি হচ্ছে। আমার প্রশ্ন, আগরবাতি বা কয়েলের ধোঁয়া নাকে গেলে রোজার কোনো ক্ষতি হবে কি? রোজা অবস্থায় কি এগুলো জ্বালানো উচিত?

-আবিদুর রহমান, খুলনা

উত্তর : আগরবাতি বা কয়েলের ধোঁয়া অনিচ্ছাকৃতভাবে নাকে বা গলার ভেতরে চলে গেলে রোজার কোনো ক্ষতি হবে না; তবে ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে টেনে ভেতরে নিলে রোজা ভেঙে যাবে। কিন্তু আগরবাতি বা কয়েলের ধোঁয়া ছাড়া শুধু ঘ্রাণ নাকে এলে রোজা নষ্ট হবে না। উল্লেখ্য, রোজার দিনে আগরবাতি না জ্বালানোই উচিত। (সূত্র : কিতাবুল আসল : ২/১৭২; ফাতাওয়া তাতারখানিয়া : ১/২০৮; মাজমাউল আনহুর : ১/৩৬১)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

    শেয়ার করুন: