ঢাকা মহানগরের দুই থানায় নতুন কমিটি বিএনপির

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার ও লালবাগ থানায় ৪১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এই কমিটির অনুমোদন দেন।
রাতে মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মো. শহিদুল ইসলাম বাবুলকে আহ্বায়ক ও মো. হুমায়ুন কবিরকে ১নং যুগ্ম আহবায়ক করে চকবাজার থানা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে লালবাগ থানা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আমিনুল ইসলাম আমিনকে আহবায়ক এবং বদিউল আলম সুইটকে ১নং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
চকবাজার থানা বিএনপির কমিটিতে যুগ্ম আহ্বায়কেরা হলেন- মো. আনোয়ারুল হক রনি, মো. সফিকুল ইসলাম রাসেল, শাহিদা মোর্শেদ, আনিছুর রহমান আনিচ, মো. আবুল কাশেম ভূইয়া, মোতাহার হোসেন, ফজলুল করিম শিপলু, মাহাবুবুল হক টিপু, সগির আহম্মেদ রতন, মো. খলিলুর রহমান বাবু, মো. মোস্তাক আহম্মেদ, হাজী আব্দুর রাজ্জাক ও মো. আসলাম পারভেজ।
কমিটিতে খতিবুর রহমান খোকন, মো. মজিবুল হক, রফিকুল ইসলাম রফিক, মো. ইমতিয়াজ মাহমুদ, হাজী সালাহউদ্দিন, খোরশেদ আলম মণি, জাবেদ ইউসুফ বাদশা, আনিচ উদ্দিন মিল্টন, মো. আলী আহাম্মেদ, বিএম সোহাগ, শেখ হাসান আল জুবায়ের, নূর বাশার আলম, তাজুল ইসলাম, মো. জাহিদ, মো. স্বপন, মো. সোলায়মান, হাজী মোহাম্মদ শাহাদাৎ খান, হেদায়েত ইসলাম মিন্টু, মো. সাব্বির আহম্মেদ, মুসা ফরাজী, মো. ওলিউর রহমান, সানাউল্লাহ সানি, কানিজ ফাতেমা, নাজিমুদ্দিন ভূইয়া রাজিব, হাসান কবির লিটন এবং আলী কাওসার বাব্বুকে সদস্য করা হয়েছে।
অন্যদিকে লালবাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়কেরা হলেন- আমিনুল ইসলাম আমিন, বদিউল আলম সুইট, হাফেজ এনায়েত উল্লাহ খোকন, হাফেজ কাদের, মো. ইসমাইল হোসেন, মঈন উদ্দিন, মো. ফরিদ উদ্দিন রানা, মাসুদ মতিন নিপু, মোতাহার হোসেন বাবুল, মো. রজমান আলী, মাইজ উদ্দিন মাইজু, সায়েম হোসেন জাজ্জু, নুরুন্নবী সোহেল এবং মো. তানভীর সেন্টু।
কমিটির সদস্যরা হলেন- সৈয়দ জালাল উদ্দিন, তারিক আহমেদ, আরিফ হোসেন আরিফ, মো. দুলাল, আশরাফ হোসেন, মো. জুম্মন ব্যাপারী, মীর তারেক আলী, মো. দেলোয়ার হোসেন, মো. মাসুম আহমেদ, মো. শাকিল আহমেদ, ফয়সাল আহমেদ মিন্টু, আবির হোসেন অন্তু, কায়সার কিবরিয়া তুষার, সানোয়ার হোসেন, শাহরিয়ার মাসুম রাকিব, তাসলিমা ওয়াহেদ, বেলাল আহমেদ সরল, জয়নাল হোসেন, মো. আলী আজম, নাসিরুল ইসলাম নাসির, মোহাম্মদ খায়ের উদ্দিন সেন্টু, মাসুদ রানা, সোহায়েল হামজা সোহাগ, ইকবাল হোসেন, জাবেদ আহমেদ খান, আব্দুর রাজ্জাক ও নাসির উদ্দিন নাসির।
এ ছাড়া চকবাজার থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচিত সদস্য হাজী টিপু সুলতানকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে।




