Agamir Somoy E-Paper
বুধবার, ২৪ জুন, ২০২৬
আগামীর সময়
নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ
বুধবার, ২৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতার শঙ্কা, মাঠে ছিল বিএনপি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ২৩:২৩
নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতার শঙ্কা, মাঠে ছিল বিএনপি

নাশকতা বা অপতৎপরতা ঠেকাতে সতর্ক অবস্থানে বিএনপি। ছবি: আগামীর সময়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা বা অপতৎপরতা ঠেকাতে দেশজুড়ে সতর্ক অবস্থানে ছিল ক্ষমতাসীন দল বিএনপি।

আজ মঙ্গলবার রাজধানীতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে সকাল থেকেই মাঠে নামে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর নানা গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ অবস্থান নেন তারা। বিভিন্ন স্থানে করেছেন বিক্ষোভ মিছিলও।

সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল।

মিছিলপরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিল, সুস্থ জীবনযাপন ও মানুষের বাঁচার সকল অধিকার কেড়ে নিয়েছিল— আজকে তারা নানা কায়দায়, নানাভাবে তাদের চুরি করা টাকা, পাচার করা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যবহার করে সমাজ ও দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করছে। পচা পানির কচুরিপানার মধ্য দিয়ে আবার উঁকি দেওয়ার চেষ্টা করছে তারা।’

তিনি যোগ করেন, তবে দেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ নেই। জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ আছে। তাই প্রতিহত করতে হবে ফ্যাসিবাদের যেকোনো ইঙ্গিত বা অশুভ তৎপরতা।

কর্মসূচিতে ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিমসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন আগামীর সময়কে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য সতর্ক ছিল বিএনপি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সকাল থেকেই মহানগর দক্ষিণে নেতাকর্মীরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে মাঠে ছিল। বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিলও করেছেন তারা।’

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিরপুর এলাকায় দারুসসালাম থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক। তিনি আগামীর সময়কে বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেকোনো অপকর্ম রুখতে মহানগর উত্তর বিএনপি ও অধীন বিভিন্ন থানার নেতাকর্মীরা সকাল থেকেই শান্তিপূর্ণভাবে মাঠে ছিল।’

রাজনীতিআওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীরাজপথে বিএনপি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৩ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    পর্তুগাল
    ৪
    উজবেকিস্তান
    ০
    ২৪ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    ইংল্যান্ড
    ০
    ঘানা
    ০
    ২৪ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    পানামা
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ২৪ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    কলম্বিয়া
    ০
    কঙ্গো
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    বসনিয়া-হার্জেগোভিনা
    ০
    কাতার
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কানাডা
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ব্রাজিল
    ০
    স্কটল্যান্ড
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    মরক্কো
    ০
    হাইতি
    ০
    ২৫ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    চেক প্রজাতন্ত্র
    ০
    মেক্সিকো
    ০
    ২৫ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    দক্ষিণ আফ্রিকা
    ০
    দক্ষিণ কোরিয়া
    ০
    ভেঙে যাওয়ার ছয় বছর পরও ঝিনাই নদীর সেতু অচল

    ভেঙে যাওয়ার ছয় বছর পরও ঝিনাই নদীর সেতু অচল

    ২৪ জুন ২০২৬, ০০:১২

    টিউবওয়েলের পানি পান করে হাসপাতালে ৩৩ শিক্ষার্থী

    টিউবওয়েলের পানি পান করে হাসপাতালে ৩৩ শিক্ষার্থী

    ২৪ জুন ২০২৬, ০০:৪১

    একের পর এক অসুস্থ শিক্ষার্থী, চাঞ্চল্য বিদ্যালয়ে

    একের পর এক অসুস্থ শিক্ষার্থী, চাঞ্চল্য বিদ্যালয়ে

    ২৪ জুন ২০২৬, ০১:০৪

    advertiseadvertise