আগামীর সময়

অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির রিজভী

অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির রিজভী

সংগৃহীত ছবি

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরিফুর রহমান জানান, শ্বাসকষ্টজনিত কারণে বিকাল ৩:০০ টার দিকে রিজভীকে হাসপাতালে নেওয়া হয়। তিনি গত কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন।

রিজভী এবং তার পরিবারের পক্ষ থেকে সারা দেশের জনগণকে এই বিএনপি নেতার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানান ব্যক্তিগত সহকারী।

    শেয়ার করুন: