সম্মিলিত উদ্যোগেই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব: এ্যানি
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
মন্ত্রিসভার শপথ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদের দক্ষিণ প্লাজায় এ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিক্রিয়ায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মত ও পথের ভিন্নতা থাকতেই পারে, তবে দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। সবার আন্তরিক সহযোগিতার মধ্য দিয়েই জনগণের নির্বাচিত সরকার একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।
এর আগে বিকেল ৪টা ১১ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

