আগামীর সময়

নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফাইল ছবি

হতাশ বা দুঃখ করবেন না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় ঐক্যবদ্ধ নির্বাচনী জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী।


শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে কুরআনের আয়াত উল্লেখ করে পোস্টে তিনি এ কথা বলেন।



ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন নাসীরুদ্দীন পাটোয়ারী । তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির হেভিয়েট প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। এই আসনে পাটওয়ারীকে ৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন মির্জা আব্বাস।


এদিকে নির্বাচনী প্রচারণা ঘিরে মির্জা আব্বাসের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়িায় ব্যাপক আলোচনায় ছিলেন পাটোয়ারী। এর প্রেক্ষিতেই এই আসনের রেজাল্টের দিকে নজর ছিল দেশবাসীর।


ইসি সূত্রে জানা গেছে, এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোট গ্রহণ হয়। এতে বিএনপির মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পান। এর সঙ্গে তিনি ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট পেয়েছেন। তাতে মোট ভোট পড়ে ৫৯ হাজার ৩৬৬।


অন্যদিকে, ঢাকা-৮ আসনে এনসিপির মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি। তাতে তার পক্ষে মোট ভোট পড়ে ৫৪ হাজার ১২৭টি।


এই আসনের অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা হাতপাখা মার্কায় মোট ১ হাজার ৪৩৬ ভোট এবং গণঅধিকার পরিষদের প্রার্থী ট্রাক প্রতীকের মেঘনা আলম ৬০৮ ভোট পেয়েছেন।

    শেয়ার করুন: