Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ চলছে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১২:৫৯
বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ চলছে

সংগৃহীত ছবি

ঢাকা জেলাসহ তিন বিভাগের সংসদ সদস্যদের (এমপি) নিয়ে শুরু হয়েছে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়।

দিনের কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। এরপর বিকেলের সমাপনী পর্বে অংশ নেবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের এমপিরা।

কর্মশালায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সিনিয়র নেতা ড. ওসমান ফারুক প্রমুখ উপস্থিত রয়েছেন।

এর আগে গত শুক্রবার (৬ মার্চ) দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছুসংখ্যক সংসদ সদস্য অংশ নিয়েছিলেন।

কর্মশালায় অংশ নেওয়া একজন সংসদ সদস্য জানান, দলীয় এমপিদের সংসদের বিধি-বিধান, কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন বিষয়ে স্বচ্ছ ধারণা দিতেই মূলত এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই নতুন। আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।

বিএনপিএমপিপ্রশিক্ষণ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise