নিরঙ্কুশ বিজয় বিএনপির, নতুন বাংলাদেশের নেতৃত্বে তারেক রহমান
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি জোটের সরকার গঠন নিশ্চিত। এতে দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আসছে এবং তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে ২১০টিতে জয় পেয়েছে বিএনপি জোট। জামায়াত জোট পেয়েছে ৭১টি আসন। স্বতন্ত্রসহ অন্যান্য প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৫টি আসনে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফল ঘোষণা চলছিল। এর মধ্যে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঠাকুরগাঁও-1 আসনে জিতেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা-৪ আসনে জয় পেয়েছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। রংপুর-৪ আসনে জয়ী হয়েছেন জামায়াত জোটের প্রার্থী আখতার হোসেন।

