Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

এবার জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দটি বাদ দিতে বললেন যুবদল সভাপতি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৫:০৫
এবার জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দটি বাদ দিতে বললেন যুবদল সভাপতি

সংগৃহীত ছবি

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিকমাধ্যমে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এরই মধ্যে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

জামায়াতে ইসলামীকে নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর করা একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ‘বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এবং জামায়াত নেতাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড প্রমাণিত হয়েছে— জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়। তাই আমি মনে করি, দলের নাম জামায়াতে ইসলামী থেকে অবিলম্বে ‘ইসলামী’ শব্দটি বাদ দেওয়া অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে।’

আজ বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মোনায়েম মুন্না এসব কথা বলেছেন।

আরও পড়ুন

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ সরানোর দাবি শামীমের

২২ জুলাই ২০২৬

যুবদল সভাপতির ফেসবুক পোস্টটি নিচে তুলে ধরা হলো— ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ভাই একজন বিদগ্ধ রাজনীতিবিদ। ভদ্র ও মার্জিতভাবে তিনি কথা বলেন। কিছুদিন আগে জাতীয় সংসদে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন।

সেখানে তিনি বলেছিলেন, ‘জামায়াতে ইসলামী মানেই ইসলাম নয়।’ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এবং জামায়াত নেতাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড (নৈতিক স্খলনজনিত অপকর্ম) সেই বক্তব্যের সত্যতা প্রমাণ করেছে। তাই আমি মনে করি, দলের নাম ‘জামায়াতে ইসলামী’ থেকে অবিলম্বে ‘ইসলামী’ শব্দটি বাদ দেওয়া অত্যাবশ্যক হয়ে পড়েছে।’

গত সোমবার রাতে সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে এক তরুণীর সঙ্গে জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্যকে ঘনিষ্ঠভাবে দেখা যায়।

এ ঘটনায় দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। আজ বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে ‘নৈতিক স্খলনের দায়ে’ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

পরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের এ সিদ্ধান্তের কথা জানান।

জামায়াতযুবদলইসলামী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার