আগামীর সময়

খালেদা জিয়াবিহীন ঈদ বিষাদময়: মির্জা ফখরুল

খালেদা জিয়াবিহীন ঈদ বিষাদময়: মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াবিহীন ঈদুল ফিতর ‘বিষাদময়’ হিসেবে অভিহিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ নামাজ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি অনুভূতি ব্যক্ত করছিলেন।

‘ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত হওয়া এই ঈদ অত্যন্ত আনন্দের। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে হেঁটে যাব’, বলছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

এদিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মূল প্যান্ডেলে ৩৫ হাজার মুসল্লিসহ আশপাশের সড়ক মিলিয়ে প্রায় ১ লাখ মানুষ জামাতে অংশ নেন।

    শেয়ার করুন: