‘বিএনপির বিজয় সুনিশ্চিত’
নিজস্ব প্রতিবেদক

মাহদী আমিন
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত, এমনই বলছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। জনগণের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে।
আজ সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া ভোট চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।

