তারেক রহমানকে ‘কাগুজে বাঘ’ বললেন পাটওয়ারী

সংগৃহীত ছবি
রাজনীতিতে বিতর্ক থাকবেই তবে মাঠের কথা যখন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে তখন এক একটি বক্তব্য সবার কাছে রীতিমত আলোচনার খোরাক হয়ে দাঁড়ায় ।
এক সময় সাবেক মন্ত্রী ও এমপিদের কথা নিয়ে চায়ের দোকান থেকে সর্বত্র আলোচনার ঝড় উঠেছিলো। এবারের নির্বাচনে বিভিন্ন রাজনীতি নেতাদের বক্তব্য বেশ আলোচনার ঝড় তুলেছে, তার মধ্যে ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী অন্যতম ।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমি সরকারকে আহ্বান করব, ভয় পাবেন না। তারেক রহমান একটা কাগুজে বাঘ। এটা আসল বাঘ না। রয়েল বেঙ্গল টাইগার যদি বলেন তাহলে ইনকিলাব মঞ্চের ভাইয়েরা। তাদের সাথে থাকবেন। যদি আবার হামলা করতে আসে…টাইগারদের ওপর যদি হামলা হয় তবে বাংলাদেশের মানুষ আর বসে থাকবে না।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে বিক্ষোভে চালানো পুলিশের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, গতকালকে যে হামলা হয়েছে এই ন্যাক্কারজনক হামলার তদন্ত এবং বিচার চাচ্ছি। যারা হামলা ঘটিয়েছে তাদের দ্রুত বিচারের মাধ্যমে আনার আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে সরকার একটা ভয় পাচ্ছে তারেক রহমানকে। যে তারেক রহমানের চাপে সরকার ব্যালেন্স হারায়ে ফেলে কখনো আমাদের ওপর অস্ত্র চালায় কখনো সরকার নিজের ওপর অস্ত্র চালায়।
তিনি বলেন, এই সরকার মনে করে যে যমুনা কোনও পারমাণবিক বোম আর তারেক রহমান একটা বেলুন…একটা সুই নিয়ে রেডি থাকবেন আর টোকা দিবেন তারেক রহমান ফুস হয়ে যাবে।ভয় পাওয়ার কোনও কারণ নাই। পাটওয়ারী আরো বলেন, আমরা সরকারকে আহ্বান জানাব, আপনি ভয় পাইতে পাইতে লন্ডন চলে গিয়েছিলেন। ওখানে একটা চুক্তি করলেন বিএনপি এবং সরকারি প্যাডে যে বাংলাদেশে একটা ইলেকশন হবে। কই কখনও তো শুনলাম না যে সুষ্ঠু একটা ইলেকশন হবে।
আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাই। একটা রোগীকে চিকিৎসা করা হবে। সেই সুষ্ঠু চিকিৎসা আছে কিনা এফোর্ডেবিলিটি আছে কিনা সেটাতো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যে নির্বাচনের জন্য, তারেক রহমান নিয়ে আসার জন্য, বিএনপিকে নিয়ে আসার জন্য এত আয়োজন এটাতো কোনও ইলেকশন হলো না। এটাতো তারেক রহমানকে আনার জন্য নির্বাচন কমিশন কর্তৃক সিলেকশন হয়ে গেল।

